জিপলাইন ছিঁড়ে ৩০ ফুট উচ্চতা থেকে পড়ে গেল ১২ বছরের কিশোরী, তারপর….

এ আবহে আরেকটি দুর্ঘটনার খবর সামনে এলো। যেখানে পাহাড়ে জিপলাইন ছিঁড়ে ৩০ ফুট উচ্চতা থেকে পড়ে গেল এক ১২ বছরের কিশোরী। ভয়বাহ ঘটনা মানালিতে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় তোলপাড় গোটা দেশ। যেখানে ২৪১ জন মারা গিয়েছেন। ভারতের ইতিহাসে অন্যতম ভয়াবহ দুর্ঘটনা এটি। কারণ এখনও পর্যন্ত ভয়াবহ বিমান বিস্ফোরণে পুড়ে যাওয়া দেহগুলি এখনও উদ্ধার হয়নি। মৃতদের DNA দ্বারা শনাক্তকরণ চলছে। এদিকে আজ সকালে কেদারনাথে হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে ছিলেন প্রাক্তন আর্মি পাইলট পরিবার। এ আবহে আরেকটি দুর্ঘটনার খবর সামনে এলো। যেখানে পাহাড়ে জিপলাইন ছিঁড়ে ৩০ ফুট উচ্চতা থেকে পড়ে গেল এক ১২ বছরের কিশোরী। ভয়বাহ ঘটনা মানালিতে।

তবে সৌভাগ্যক্রমে সে বেঁচে গিয়েছে, কিন্তু গুরুতর চোট পেয়েছে সে। মেয়েটি মহারাষ্ট্রের নাগপুরের বাসিন্দা, যে ৩০ ফুট উচ্চতা থেকে পড়ে গুরুতর আহত হয়েছে, জিপ লাইন মাঝ আকাশে ছিঁড়ে যাওয়ায় সে উঁচু থেকে পড়ে যায়। এই মর্মান্তিক ঘটনাটি একটি ফোন ক্যামেরায় ধরা পড়েছে, যেখানে তাকে মাটিতে পড়ে যেতে দেখা গিয়েছে। মেয়েটির নাম তৃষা বিজওয়ে। সম্প্রতি তাঁর বাবা-মায়ের ছুটি কাটাতে মানালি গিয়েছিল মেয়েটি। রিপোর্ট অনুসারে, ঘটনাটি ৮ জুন ঘটেছিল।

 

তবে, ঘটনার ভিডিওটি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে। জানা গিয়েছে, উচ্চতা থেকে পড়ে যাওয়ার পর তৃষার পায়ে বেশ কয়েকটি ফ্র্যাকচার হয়েছে। তাঁকে মানালির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। কিন্তু পরে তাকে আরও চিকিৎসার জন্য চণ্ডীগড়ের একটি হাসপাতালে রেফার করা হয়ে। এই ঘটনায় বিজওয়ে পরিবার জিপ লাইন সাইটে নিরাপত্তা ব্যবস্থার অভাবের অভিযোগ করেছেন। এবং দাবি করেছে যে ঘটনার পর তারা তাৎক্ষণিক সাহায্য পাননি তাঁরা। তবে এখন তৃষাকে মেয়েটির বাবা টাইমস অফ ইন্ডিয়াকে জানিয়েছেন যে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে এবং এখন তার অবস্থা স্থিতিশীল।

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

এক টাকা বাঁচানোর লোভেই বেশি কেনাকাটা! ৯৯৯ টাকা দামের পিছনে ব্যবসায়ীদের মাস্টারপ্ল্যান

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের