২৩ মাসের শিশুকন্যাকে নিয়ে কেদার গিয়েছিলেন দম্পতি, ফেরা হল না বাড়িতে

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ৪১ বছর বয়সী রাজকুমার সুরেশ জয়সওয়াল উত্তরাখণ্ডে কেদারনাথ মন্দির দর্শন করতে গিয়েছিলেন। কেদারনাথ ধাম যাওয়ার স্বপ্ন, ইচ্ছা কার না থাকে। তাঁরও ছিল। সঙ্গে গিয়েছিলেন স্ত্রী শ্রদ্ধা জয়সওয়াল এবং তাদের ২৩ মাস বয়সী মেয়ে কাশী রাজকুমার জয়সওয়াল। কেদারনাথ দর্শন শেষে গুপ্তকাশীতে ফিরছিলেন যখন সুরেশ, তাঁর পরিবার সহ অন্যান্য যাত্রী, তখনই বিধ্বস্ত হয় হেলিকপ্টারটি। রবিবার সকালে গৌরীকুণ্ডের কাছে এই দুর্ঘটনায় আরিয়ান এভিয়েশন বেল ৪০৭ হেলিকপ্টারে থাকা সাতজনই মারা গয়েছেন। মৃতদের মধ্যে রয়েছে হতভাগ্য জয়সওয়াল পরিবারও।

হেলিকপ্টারটি প্রথমে ভোর ৫:১০ মিনিটে গুপ্তকাশী থেকে উড়ে ভোর ৫:১৮ মিনিটে কেদারনাথ ধামে অবতরণ করে। ভোর ৫:১৯ মিনিটে হেলিকপ্টারটি আবার গুপ্তকাশীর উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু পথে গৌরীকুণ্ডের কাছে বিধ্বস্ত হয়। জানা গিয়েছে খারাপ আবহাওয়ার কজারনে জরুরি ওবতরণ করতে চেয়েছিলেন পাইলট। তাতেই ঘটে দুর্ঘটনা।

নিহতদের পরিচয় জানা গিয়েছে। কপ্টারটি চালাচ্ছিলেন ক্যাপ্টেন রাজবীর সিং চৌহান (৩৯)। তিনি জয়পুরের বাসিন্দা। যাত্রীদের মধ্যে ছিলেন কেদারনাথ বদ্রীনাথ মন্দির কমিটির (বিকেটিসি) কর্মচারী বিক্রম রাওয়াত (৪৭)। উত্তরপ্রদেশের বিনোদ দেবী (৬৬), তৃষ্টি সিং (১৯), এরা উভয়েই উত্তরপ্রদেশের বাসিন্দা। আর ছিলেন হতভাগ্য মহারাষ্ট্রের যবতমালের জয়সওয়াল পরিবার।

রাজকুমার সুরেশ জয়সওয়াল মহারাষ্ট্রের ওয়ানির একজন বিখ্যাত কয়লা ব্যবসায়ী ছিলেন। প্রথম স্ত্রীর মৃত্যুর পর তিনি শ্রদ্ধাকে বিয়ে করেন। ধর্মে ছিল প্রবল মন। জয়সওয়াল ১২ জুন কেদারনাথ মন্দির পরিদর্শনের জন্য পরিবার নিয়ে ওয়ানি ছাড়েন। বাবা, মায়ের সঙ্গে মেয়ে গেলেও ছেলে বিভান যায়নি। সে বাড়িতেই ছিল।

বিধ্বস্ত হেলিকপ্টারের পাইলট রাজবীর সিং চৌহান ১৫ বছরেরও বেশি সময় ধরে ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। লেফটেন্যান্ট কর্নেল হয়ে তারপর অবসর গ্রহণ করেন তিনি। ২০২৪ সালের অক্টোবর থেকে আরিয়ান এভিয়েশন প্রাইভেট লিমিটেডে পাইলট হিসেবে কর্মরত ছিলেন রাজবীর। ভারতের বিভিন্ন ভূখণ্ডে বিমান চালানোর ক্ষেত্রে তাঁর ব্যাপক অভিজ্ঞতা ছিল বলে জানা গিয়েছে। সম্প্রতি যমজ সন্তানের বাবা হয়েছিলেন তিনি।

হেলিকপ্টারটি ভেঙে পড়ার পরেই তাতে আগুন ধরে যায়। পুড়ে যাওয়া মৃতদেহগুলি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। পরিবারের কাছে হস্তান্তরের আগে ডিএনএ পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন ইন্সপেক্টর জেনারেল রাজীব স্বরূপ। বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো (AAIB) দুর্ঘটনার তদন্ত করবে। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানিয়েছেন, রবি এবং সোমবার চারধামে হেলিকপ্টার পরিষেবা বন্ধ থাকবে।

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের