ফের যান্ত্রিক ত্রুটি, মাঝ আকাশ থেকেই হংকং ফিরে গেল এয়ার ইন্ডিয়ার দিল্লিগামী বিমান

সোমবার সকালে ফ্লাইট AI315, একটি বোয়িং 787-8 ড্রিমলাইনার, হংকং থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছিল, কিন্তু উড্ডয়নের পরপরই ফ্লাইটে একটি যান্ত্রিক সমস্যা দেখা দেয়

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনার পর রীতিমতো ফ্লাইট নিয়ে চিন্তায় পড়ে গিয়েছেন যাত্রীরা। প্রশাসনও বিমান নিরাপত্তা নিয়ে তৎপর। ১২ জুন আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় এখনও পর্যন্ত মোট মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২৭৯। যার মধ্যে রয়েছেন ২৪১ জন যাত্রী এবং পাঁচজন এমবিবিএস ছাত্র। দুর্ঘটনার দিন ওড়ার ১০ সেকেন্ডের মধ্যেই এয়ার ইন্ডিয়ার বোয়িং লন্ডনগামী ড্রিমলাইনার বিমানটি ভেঙে পড়ে যায় এবং ভয়াবহ বিস্ফোরণ হয়। যাতে কিছুই অবশিষ্ট নেই। বিমানটিতে ২৩০ জন যাত্রী, দুইজন পাইলট এবং দশজন ক্রু সদস্য ছিলেন। অলৌকিকভাবে, ভারতীয় বংশোদ্ভূত একজন ব্রিটিশ নাগরিক বেঁচে যান। যিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনার পর থেকেই নড়েচড়ে বসেছে সকল বিমান সংস্থা। আবারও এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ল।

তাই মাঝ আকাশ থেকেই হংকং ফিরে গেল দিল্লিগামী এয়ারইন্ডিয়ার ফ্লাইট ড্রিমলাইনার AI 315। সূত্রের খবর, পাইলট ফ্লাইটে কারিগরি ত্রুটির সন্দেহ করার পরেই হংকংয়ে বিমানটির জরুরি অবতরণ করানো হয়। তবে এখন ফ্লাইটটি নিরাপদে হংকং বিমানবন্দরে অবতরণ করেছে। তথ্য অনুযায়ী, সোমবার সকালে ফ্লাইট AI315, একটি বোয়িং 787-8 ড্রিমলাইনার, হংকং থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছিল, কিন্তু উড্ডয়নের পরপরই ফ্লাইটে একটি যান্ত্রিক সমস্যা দেখা দেয়। এর পরেই স্ট্যান্ডার্ড সেফটি প্রোটোকল অনুসারে, পাইলট মূল স্থানে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন।

সূত্রমতে, বিমানটি নিরাপদে হংকং বিমানবন্দরে অবতরণ করেছে। বর্তমানে বিমানটির বিস্তারিত নিরাপত্তা পরীক্ষা চলছে। হংকংয়ে বিমানটির নিরাপদ জরুরি অবতরণের পর, সমস্ত যাত্রী এবং ক্রু সদস্যদের বিমান থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তবে, এয়ার ইন্ডিয়া এখনও কারিগরি সমস্যার প্রকৃতি বা ফ্লাইট পুনরায় চালু করার বিষয়ে কোনও প্রকাশ্য বিবৃতি জারি করেনি।

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

এক টাকা বাঁচানোর লোভেই বেশি কেনাকাটা! ৯৯৯ টাকা দামের পিছনে ব্যবসায়ীদের মাস্টারপ্ল্যান

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের