জুয়ার নেশায় সর্বস্বান্ত, ২৩ লাখ খুইয়ে চুরিতে হাত পাকাল M.Tech ইঞ্জিনিয়ার

কী কাণ্ড! M. Tech ডিগ্রি ধারণ করে কিনা চুরি করছেন ব্যক্তি! হ্যাঁ, সম্প্রতি এমনই একটি আজব ঘটনা ঘটেছে, মহারাষ্ট্রের নাগপুরের ধনতোলি থানা এলাকায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: কী কাণ্ড! M. Tech ডিগ্রি ধারণ করে কিনা চুরি করছেন ব্যক্তি! হ্যাঁ, সম্প্রতি এমনই একটি আজব ঘটনা ঘটেছে, মহারাষ্ট্রের নাগপুরের ধনতোলি থানা এলাকায়। সাধারণত প্রযুক্তির একটি বড় ডিগ্রি M. Tech (Master of technology)। এই ডিগ্রিতে IT সেক্টরগুলিতে ভালো বেতনের চাকরি পাওয়া যায়। সেই ডিগ্রি ধারণ করেই কিনা লোকের বাড়িতে চুরি করছেন আশিস রেডিমাল্লা নামে এক ব্যক্তি। জানা গিয়েছে, ওই ব্যক্তি এম.টেক পড়াশোনা করেছেন। এরপর পুনে এবং নাগপুরের আইটি কোম্পানিতে ভালো চাকরি করেছেন। কিন্তু খারাপ সঙ্গমের কারণে তিনি জুয়ার প্রতি আসক্ত হয়ে পড়েন। যে আসক্তি তাঁকে অপরাধের পথে ঠেলে দিয়েছে।

সম্প্রতি আশিস রেডিমাল্লা ধনতোলি এলাকার বাসিন্দা শীতল চিন্তালওয়ারের বাড়িতে চুরি করেছেন। যেখান থেকে তিনি মোটা নগদ চুরি করেছেন। এই ঘটনায় তদন্তে নেমে পুলিশ সিসিটিভি ফুটেজের ভিত্তিতে অভিযুক্তের একটি স্কেচ বানায়। এরপরেই গোপন তথ্যের ভিত্তিতে চন্দ্রপুর জেলার আশিস রেডিমাল্লাকে গ্রেফতার করে পুলিশ। জিজ্ঞাসাবাদের সময়, অভিযুক্ত নাগপুরের অন্যান্য থানা এলাকায়ও চুরি করার কথা স্বীকার করেছেন। কিন্তু কী এমন ঘটনা ঘটেছে ব্যক্তির যে, তিনি শেষ পর্যন্ত চুরির পথ বেছে নিলেন। পুলিশ তদন্তে জানাতে পারে যে, জুয়ায় প্রায় ২৩ লক্ষ টাকা হেরে গিয়েছিল আশিস। ঋণ থেকে মুক্তি পেতে এবং টাকা আয় করার জন্য, সে শেষ পর্যন্ত চুরির পথ বেছে নেয়।

জানা গিয়েছে, চাকরির সময় সে নাগপুরের ছত্রপতি নগর এলাকায় থাকতেন, তাই সেখানকার বাড়িগুলি সম্পর্কে তাঁর আগেই জানাশোনা ছিল। এরপর জুয়ায় ২৩ লক্ষ টাকা হেরে গিয়ে হিমসিম খেয়ে যান ব্যক্তি। অবশেষে তিনি চুরির পথ বেছে নেয়। এবং তাঁর প্রাক্তন পাড়ার পরিত্যক্ত বাংলোগুলিতে চুরি শুরু করেন।এ পর্যন্ত তিনি পাঁচটি বাড়িতে চুরি করেছেন। চুরি করার জন্য, তিনি চন্দ্রপুর থেকে বাসে করে নাগপুর আসতেন, খালি বাড়ি চিহ্নিত করতেন এবং তারপর অপরাধ করতেন। অভিযুক্তকে গ্রেফতার করে অবশেষে ধনতোলি পুলিশ স্বস্তির নিঃশ্বাস ফেলে। সিনিয়র পুলিশ ইন্সপেক্টর অনামিক মির্জাপুরের তত্ত্বাবধানে এই মামলার তদন্ত চলছে। পুলিশ কর্মকর্তা জানিয়েছেন যে, অভিযুক্ত নিজেই টাকার জন্য চুরির কথা স্বীকার করেছেন। এবং নাগপুরের অনেক এলাকায় তিনি চুরি করেছেন।

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

এক টাকা বাঁচানোর লোভেই বেশি কেনাকাটা! ৯৯৯ টাকা দামের পিছনে ব্যবসায়ীদের মাস্টারপ্ল্যান

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের