চির ঘুমের দেশে ‘কেয়াপাতার নৌকা’-র স্রষ্টা সাহিত্যিক প্রফুল্ল রায়

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার সাহিত্য জগতের আকাশ থেকে ঝরে গেল আরও এক তারা। বৃহস্পতিবার ৯১৯ জুন) না চির ঘুমের দেশে পাড়ি জমালেন বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ লেখক প্রফুল্ল রায়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯১ বছর। দীর্ঘদিন ধরেই শারীরিক অসুস্থ ছিলেন। প্রফুল্ল রায়ের মৃত্যুর খবরে সাহিত্য মহলে শোকের ছায়া নেমে এসেছে।

১৯৩৪ সালে অবিভক্ত বাংলার ঢাকার বিক্রমপুরে জন্মগ্রহণ করেন প্রফুল্ল রায়। দেশভাগের পর ১৯৫০ সালে চলে আসেন এপার বাংলায়। ছোটবেলা থেকেই লেখালেখির উপরে বিশেষ ঝোঁক ছিল। অচেনা ভূমিতে পা রেখেই জীবন সংগ্রামে লিপ্ত হতে হয় তাঁকে। পায়ের তলার ভিত শক্ত করতে একাধিকবার পেশাও পাল্টান। ১৯৫৬ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম উপন্যাস ‘পূর্ব পার্বতী’। নাগাল্যান্ডে থাকাকালীন ওই উপন্যাস লিখেছিলেন তিনি। প্রথম উপন্যাসেই পাঠকদের মধ্যে হইচই ফেলে দেন। ১৯৮৬ থেকে ১৯৮৯ সালে ‘অমৃত’ পত্রিকায় প্রকাশিত হয় তাঁর কালজয়ী উপন্যাস ‘কেয়াপাতার নৌকা’। মণীন্দ্র রায় ছদ্মনামে ওই উপন্যাসটি লিখেছিলেন। সাহিত্যিক প্রফুল্ল রায়ের অন্যান্য জনপ্রিয় উপন্যাস হলো-‘শত ধারা বয়ে যাহা’, ‘উত্তাল সময়ের ইতিকথা’, ‘নোনা জল মিঠে মাটি’।

তাঁর উপন্যাস ও ছোট গল্প অবলম্বনে নির্মিত হয়েছে একাধিক ছবি ও টেলিফিল্ম। তার মধ্যে উল্লেখ্যযোগ্য হল ১৯৭১ সালে রচিত ‘এখানে পিঞ্জর’,  ‘বাঘ বন্দি খেলা’, ‘মোহনার দিকে’, ‘আদমি অউর আওরত’ ‘একানত আপন’ ‘চরাচর’, ‘টার্গেট’, ‘মন্দ মেয়ের উপাখ্যান’, ‘ক্রান্তিকাল’ ও ‘পিতৃভূমি’। জীবনে একাধিক পুরস্কার পেয়েছেন প্রফুল্ল রায়। ১৯৮৫ সালে ‘আকাশের নিচে মানুষ’ গ্রন্থের জন্য পান রাজ্য সরকারের দেওয়া ‘বঙ্কিম পুরস্কার’, ২০০৩ সালে ‘ক্রান্তিকাল’ এর জন্য সাহিত্য আকাদেমি পুরস্কার পেয়েছিলেন।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের