রসনাতৃপ্তিতে ঠিকানা বদলে ফের খুলল শতাব্দী প্রাচীন ‘চাচি কচোরি’

Share:

নিজস্ব প্রতিনিধি, বারানসী: বারানসীতে রাস্তা প্রশস্তকরণের জন্য অবৈধ দখল অপসারণ করা হচ্ছিল। বুলডোজার চালিয়ে ভেঙে দেওয়া হয়েছিল ১১০ বছরের পুরনো ‘চাচি কচোরি’ দোকানটিও। এটি বারানসীর সাধারণ মানুষের জন্য তো বটেই, সেই সঙ্গে পর্যটকদের কাছেও ছিল বড় ধাক্কা। প্রিয়ঙ্কা গান্ধি থেকে সাধারণ পর্যটক, বারানসী এসেছেন অথচ ‘চাচি কচোরি’তে এসে কচুরি খাননি এমন মানুষ বিরল। সকলের জন্য এবার এল সুখবর। কয়েকদিন বন্ধ থাকার পর আবার খুলে গেল শতাব্দী প্রাচীন এই দোকান। শুধু স্থানটি ভিন্ন, অর্থাৎ ঠিকানা বদলালো ‘চাচি কচোরি’র।

বারানসীর লঙ্কা এলাকার রবিদাস গেটের সামনে ‘চাচি কচোরি’ দোকানটি আবার খুলে গিয়েছে। ফলে খাদ্যপ্রেমীদের মধ্যে উঠেছে আনন্দের জোয়ার। দুদিন আগেই রাস্তা প্রশস্তকরণের জন্য চাচি কচোরি ও পহেলওয়ান লস্যি’র দোকান ভেঙে ফেলা হয়েছিল। এখানে ৬ লেনের একটি রাস্তা তৈরির কথা রয়েছে, দোকান থাকলে তাতে অসুবিধা। তাই গুঁড়িয়ে দেওয়া হয়েছিল একের পর এক দোকান।

‘চাচি কচোরি’ দোকান ভেঙে ফেলার কারণে তাঁর খাদ্যপ্রেমীরা খুবই হতাশ হয়েছিলেন। কিন্তু এখন আবারও পুরনো দোকানের ঠিক সামনে অর্থাৎ ধ্বংসস্তূপের সামনে চাচি কচোরি দোকান খুলেছে।

আসলে পুরনো ও ঐতিহাসিক খাবারের দোকানগুলিকেও বারানসীর ঐতিহ্য হিসেবে দেখা হয়। এর মধ্যে একটি হল লঙ্কা এলাকার রবিদাস গেটের ঠিক সামনে অবস্থিত চাচি কচোরি দোকান। ১৭ জুন রাতে রামলীলা ময়দফানে পিডব্লিউডি চাচি কচোরি, পহেলওয়ান লস্যির দোকান সহ মোট ৩৫টি দোকান বুলডোজার দিয়ে ভেঙে ফেলে।

ঐতিহ্যকে ধারণ করে দোকান চালিয়ে যাওয়া চাচি কচোরির ছেলে কৈলাস যাদব বলেন, “নতুন জায়গায় মানিয়ে নিতে কিছুদিন সময় লাগবে। কিন্তু নতুন করে শুরু করার চেষ্টা চলছে।” এখনও পর্যন্ত তাঁকে কেউ ক্ষতিপূরণ বা পুনর্বাসনের কোনও আশ্বাস দেয়নি। তবে কৈলাস যাদবের আক্ষেপ, দোকানে এত বড় বড় নেতা, তারকারা এসেছেন, কখনও কেউ একবারও জানতে চাননি চাচি কেমন আছেন।

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

এক টাকা বাঁচানোর লোভেই বেশি কেনাকাটা! ৯৯৯ টাকা দামের পিছনে ব্যবসায়ীদের মাস্টারপ্ল্যান

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের