১৩ বছর বাদে ফের কলকাতায় লিওনেল মেসি, কবে পা রাখবেন বিশ্বকাপজয়ী অধিনায়ক?

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য ডিসেম্বর মাসটি হতে চলেছে রীতিমতো স্বপ্নময়। কারণ বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি আসছেন ভারত সফরে। আগামী ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত তিনি তিনটি শহর—কলকাতা, মুম্বই এবং দিল্লিতে  একাধিক অনুষ্ঠানে হাজির থাকছেন।

কলকাতায় ফের ফুটবলের রাজপুত্র মেসি
২০১১ সালে  কলকাতায় ভেনেজুয়েলার বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচ খেলতে এসেছিলেন মেসি। ১৩ বছর পর আবার ফিরছেন শহরে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ইডেন গার্ডেনসে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে আর্জেন্টিনার অধিনায়ককে। ৭০, ০০০ দর্শক ওই ঐতিহাসিক অনুষ্ঠানে মেসিকে চাক্ষুস করতে পারবেন। নাগরিক সংবর্ধনার পাশাপাশি আয়োজন করা হতে পারে একটি ৩০মিনিটের প্রীতি ফুটবল ম্যাচ। ম্যাচে লিওনেল মেসি শুরুর দিকে মাঠে নামতে পারেন বলে জানা গিয়েছে। সেই ম্যাচে অংশ নিতে পারেন ভারতীয় ক্রিকেটার, ফুটবলার এবং কিছু সেলেব্রিটি। একই সঙ্গে খুদে ফুটবলারদের সঙ্গে একটি interactive session-এ অংশ নিতে পারেন মেসি, যদিও এটি এখনও নিশ্চিত নয়।

মুম্বইয়ে কবে যাচ্ছেন?

মেসির মুম্বই সফরের নির্দিষ্ট তারিখ এখনও নিশ্চিত না হলেও জানা গিয়েছে, তিনি উপস্থিত থাকবেন ব্র্যাবোর্ন স্টেডিয়ামে এক বিশেষ অনুষ্ঠানে। যেখানে তাঁর সঙ্গে দেখা হবে ক্রিকেট জগতের জীবন্ত কিংবদন্তি শচিন তেন্ডুলকরের। এই সাক্ষাৎকে কেন্দ্র করে ফুটবল এবং ক্রিকেটের দুই মহাতারকার যুগলবন্দি ইতিমধ্যেই রোমাঞ্চ তৈরি করেছে ভক্তদের মধ্যে।সেইসঙ্গে মেসি মুম্বইতে অংশ নেবেন বিভিন্ন ফুটবল বিষয়ক কর্মশালায়, যেখানে নতুন  ফুটবলারদের সঙ্গে তার কথা বলার সম্ভাবনাও রয়েছে।

গুরুত্বপূর্ণ দিল্লি সফর

দিল্লি সফরের সময় লিওনেল মেসির দেখা হতে পারে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। তিনি সফরে জওহরলাল নেহেরু স্টেডিয়াম অথবা ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে যেতে পারেন বলে অনুমান করা হচ্ছে।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের