সারের কালোবাজারি রুখতে কড়া ব্যবস্থা রাজ্যের, প্রতিটি ব্লকে তৈরি হচ্ছে বিশেষ কমিটি

Share:

নিজস্ব প্রতিনিধি, পূর্ব বর্ধমান: যে কোনও গাছ থেকে ফুল, ফল পেতে হলে সার দেওয়া জরুরি। কিন্তু সারের দাম দিনে দিনে বাড়ছে। ফলে চাষিদের অবস্থা করুণ হওয়ার জোগাড় হয়। প্রতি বছর আমন ধানের চাষ করতে গিয়ে ল্যাজেগোবরে দশা হয় কৃষকদের। আমন ধান রোপণের সময় সার দেওয়া বাধ্যতামূলক। একশ্রেণির ব্যবসায়ী সারের কৃত্রিম সঙ্কট তৈরি করে মুনাফা লাভের লোভে। সারের প্রকৃত এমআরপির থেকে অনেক বেশি দাম নেয় তারা। ফলে কালোবাজারির কোপে পড়ে কালঘাম বেরিয়ে যায় দিন আনা দিন খাওয়া মানুষগুলোর। এবার সারের কালবাজারি রুখতে তাই আগেভাগেই সতর্ক ও সক্রিয় হচ্ছে প্রশাসন।

সারের কালোবাজারি রুখতে প্রতিটি ব্লকে পৃথক পৃথক ‘কমিটি’ গঠন করা হয়েছে। সেই কমিটির সদস্যরা সারের ডিলারদের গোডাউনে অভিযান চালাবে। খতিয়ে দেখা হবে কোন গোডাউনে কত পরিমাণ সার মজুত রয়েছে। সেই সঙ্গে দেখা হবে কতখানি সার বিক্রি হচ্ছে। প্রতিদিনই সেই হিসেব কমিটির সদস্যরা জেলা প্রশাসনের শীর্ষ কর্তাদের কাছে পৌঁছে দেবেন। রসিদ ছাড়া কোনওভাবেই ডিলার বা দোকানদাররা সার বিক্রি করতে পারবেন না। চাষিরা টিপ সই দিয়ে সার ক্রয় করতে পারবেন।

পূর্ব বর্ধমানের জেলাশাসক আয়েশা রানি এ বলেন, প্রতিটি ব্লকে নজরদারি চলবে। তাছাড়া, কোথাও সারের দাম বেশি নেওয়া হলে চাষিরা সরাসরি প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে পারেন। কোনও দোকানদার বা ডিলার সার বিক্রির পর রসিদ না দিলে, তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে।

কৃষিদফতর সূত্রে খবর, এতদিন বৃষ্টির অভাবে বীজতোলা তৈরি হয়নি। গত দু’তিন দিনের বৃষ্টিতে বীজতোলার পরিবেশ একদম তৈরি। তাই বীজতোলার কাজও শুরু করে দিয়েছেন কৃষকরা। কিছুদিন পর থেকে চাষিরা জমির মাটি তৈরির কাজে নামবেন। তার আগে অনেকেই সার কিনে রাখেন। কিন্তু সারের দাম বৃদ্ধি পেলে গলদঘর্ম দশা হয় চাষীদের। সার, কীটনাশকের দাম লাগামছাড়া হওয়ার খবর আগেই ছিল রাজ্য প্রশাসনের কাছে। সেই জন্যই এবার আগেভাগে সক্রিয় হয়েছে তারা।
কৃষিদফতর জানিয়েছে, ধান চাষের জন্য যেসব সার দরকার হয়, তা যথেষ্ট পরিমাণে মজুত রয়েছে। কালোবাজারি হওয়ার আশঙ্কা নেই। তারপরও কোনও ডিলার বা দোকান দাম বেশি নিলে, তাদের লাইসেন্স বাতিল করা হবে।

শান্তিপুরের রাসে কেন রাজবেশে নগর পরিক্রমা করেন রাধা? জানুন রাইরাজার অজানা কাহিনি

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জমিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ