দু’দিন পর উদ্ধার হল বন্যার জলে তলিয়ে যাওয়া তুলসী রুইদাসের দেহ

উদ্ধার হল চন্দ্রকোণায় তলিয়ে যাওয়া তুলসী রুইদাসের দেহ।

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে উদ্ধার হল চন্দ্রকোণায় তলিয়ে যাওয়া তুলসী রুইদাসের দেহ। গত বৃহস্পতি বার (১৯ জুন) সন্ধ্যা ৬ টা নাগাদ আত্মীয়ের বাড়ি থেকে বাড়িতে ফেরার পথে বন্যার জলে তলিয়ে গিয়েছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু’নম্বর ব্লকের বারাসাত গ্রামের বাসিন্দা তুলসী রুইদাস। তাঁর বয়স আনুমানিক ৪২ বছর। জানা গিয়েছে, চন্দ্রকোণার ছত্রগঞ্জে আত্মীয়ের বাড়ি থেকে নিজের গ্রামে ফেরার পথে রাজ্য সড়কের উপর বন্যার জল পারাপারের সময় তলিয়ে যায় তুলসী রুইদাস ও তাঁর স্ত্রী।

জলস্রোত বেশি থাকায় তুলসী রুইদাস তলিয়ে গেলেও স্থানীয়দের সহযোগিতায় তুলসী রুইদাসের স্ত্রীকে উদ্ধার করা হয়। কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও তুলসী রুইদাসের খোঁজ পাওয়া যাচ্ছিল না। অবশেষে বন্যার জল কমতে থাকায় আজ অর্থাৎ শনিবার সাতসকালে তলিয়ে যাওয়া এলাকার বেশ কিছুটা দূরে জলের মধ্যে ভাসতে দেখা যায় তুলসী রুইদাসকে। তখনই স্থানীয় মানুষজন তাঁকে তড়িঘড়ি জল থেকে উঠিয়ে রাজ্য সড়কের উপর রাখেন। এরপর তুলসী রুইদাসের পরিবার-পরিজনকে খবর দেওয়া হয়। তাঁরা মৃত তুলসী রুইদাসকে দেখে কান্নায় ভেঙে পড়েন। এরপর ঘটনাস্থলে এসে পৌঁছয় চন্দ্রকোনা থানার রামজীবনপুর ফাঁড়ির পুলিশ। পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছন চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক অরূপ ধাড়া। তিনি তুলসী রুইদাসের পরিবারকে সমবেদনা জানান। এরপর পুলিশ তুলসীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। এ প্রসঙ্গে এলাকার বিধায়ক জানিয়েছেন, আচমকাই হড়পা বান এসে এলাকা ক্ষতিগ্রস্থ করে। ঘুম থেকে উঠেই মানুষ দেখতে পান এলাকা জলে ভরে গিয়েছে। বর্ষার শুরুতে প্রায়শই এসব অঞ্চলে বন্যা দেখা যায়। কাঁচা মাটির বাড়ি তলিয়ে গিয়েছে, চাষের জমির অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। একজনের প্রাণহানি হয়েছে। বিষয়টি খুবই মর্মান্তিক। সবাই শান্তিতে থাকুন।’

আরও একজন স্থানীয় মানুষ বলেছেন, ‘সেদিন তুলসী দাসকে অনেকবার জলে নামতে না করা হয়েছিল। তিনি শোনেন নি। তিনি বলেন তিনি সাঁতার জানেন। আর এটুকু জলে সাঁতরে পার হয়ে যেতে পারবেন। আবার সন্ধ্যায় হয়ে গিয়েছিল। তুলসী ও তাঁর স্ত্রী জলে নামলে তুলসী তলিয়ে যান এবং তাঁর স্ত্রীকে কোনও ভাবে টেনে উপরে তোলা হয়।’

 

‘জলদস্যুদের বিরুদ্ধে খেলতে নামছি’, ইংল্যান্ড ম্যাচের আগে বিস্ফোরক পোস্ট আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি

মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, ৬,৭৭৭ অ্যাপ্রেনটিস নিয়োগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বুথের সামনে সাহায্য চেয়ে ৪০ মিনিট ধরে আর্তি রক্তাক্ত যুবকের, তার পরে ঘটল…

পঞ্জাবে ভাঙনের মুখে কংগ্রেস, বিজেপির হাত ধরছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী চান্নী-মণীশ তিওয়ারিরা!

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা

বিশ্বকাপ থেকে বিদায় নিতেই উত্তপ্ত ফ্রান্স, গ্রেফতার ১৬০

দুশো বছরের ইতিহাস ফিরছে, ফের রথের চাকা গড়াবে মথুরাপুরে