টানা দুই বছর ধরে ১৪ জনের ধর্ষণের শিকার ১৫ বছরের দলিত কিশোরী, ভয়ঙ্কর ঘটনা অন্ধ্রে

Share:

নিজস্ব প্রতিনিধি: নিজেদের সভ্য বলে জাহির করা মনুষ্যজাতির ফের লজ্জায় মুখ লুকানোর উপক্রম। মেরে ফেলার হুমকি দিয়ে ১৫ বছরের এক কিশোরীকে টানা দুই বছর ধরে লাগাতার ধর্ষণ করেছে ১৪ নরপিশাচ। ওই ধর্ষণের ফলেই গর্ভবতী হয়ে পড়ে নির্যাতিতা। আর তখনই জানজানি হয় নারকীয় নির্যাতনের ঘটনা। অভিযোগ পেয়েই নড়েচড়ে বসেছে পুলিশ। নাবালিকাকে লাগাতার ধর্ষণের ঘটনায় জড়িত থাকার অপরাধে মোট ১৭ জনকে গ্রেফতার করেছে। তার মধ্যে তিন নাবালকও রয়েছে।

অন্ধ্রের সত্য সাই জেলার পুলিশ সুপার ভি রত্না জানিয়েছেন, তিন বছর আগেই নির্যাতিতা দলিত কিশোরীর বাবা মারা যান। স্বামীর মৃত্যুর পরেই মেয়েকে নিয়ে কর্নাটক সীমান্ত লাগোয়া এক গ্রামে বসবাস শুরু করেন নির্যাতিতা কিশোরীর মা। কষ্টেসৃষ্টে চলত তাদের সংসার। কিশোরীটি যখন অষ্টম শ্রেণির ছাত্রী তখনই তার এক সহপাঠী মোবাইল ফোনে কিছু গোপনীয় ছবি তোলে। ওই ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে শুরু হয় ধর্ষণ। গ্রামেরই উঁচু সমাজের দুই ব্যক্তি প্রথম ধর্ষণ করে। ওই ধর্ষণের ছবি মোবাইল ফোনে তুলে রেখে শুরু হয় ব্ল্যাকমেল। তার পরে একের পর একজন মেয়েটিকে ধর্ষণ করতে থাকে। টানা দুই বছর ধরে চলে ধর্ষণ। কাউকে কিছু জানালে মেরে ফেলা হবে এমন হুমকি দিয়েই নির্তাতিতার উপরে নারকীয় অত্যাচার চালিয়ে যায় নরপিশাচের দল।

টানা ধর্ষণের ফলে মেয়েটি অসুস্থ হয়ে পড়ে। স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। মেয়ের গর্ভবতী হওয়ার কথা জানতে পেরেই স্থানীয় এক সরকারি হাসপাতালে নিয়ে যান নির্যাতিতার মা। চিকি‍ৎসকদের কাছে গর্ভপাত করানোর আর্জি জানান। কিন্তু ভ্রুণের বয়স আট মাস হওয়ায় চিকি‍ৎসকরা জানান, গর্ভপাত করানো সম্ভব নয়। এর পরেই গত ৯ জুন পুলিশের দ্বারস্থ হন নির্যাতিতার মা। অভিযোগ পেয়েই অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ। মেয়েটি যে স্কুলে পড়ত, সেখানকার শিক্ষক-শিক্ষিকারা কেন এমন নারকীয় ঘটনার কথা জেনেও মুখে কুলুপ এঁটেছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

এক টাকা বাঁচানোর লোভেই বেশি কেনাকাটা! ৯৯৯ টাকা দামের পিছনে ব্যবসায়ীদের মাস্টারপ্ল্যান

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের