মালদায় ‘ম্যাঙ্গো হাব ‘করার দাবি জানিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি আম ব্যবসায়ী সংগঠনের

Share:

নিজস্ব প্রতিনিধি,মালদা: বর্তমানে মালদা জেলার তিনটি সুস্বাদু আম হিমসাগর, ফজলি ,লক্ষণভোগ জি আই ট্যাগ স্বীকৃতি পেয়েছে। এবার মালদা জেলাকে আমের বাজার তথা “ম্যাঙ্গো হাব”(Mango Hub) ঘোষণা করার দাবী জানিয়ে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের কাছে আবেদন জানালেন মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিস কর্মকর্তারা। সম্প্রতি এই ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে একটি চিঠি পাঠিয়ে এমন আবেদন রাখা হয়েছে। সংগঠনের জেলা সভাপতি উজ্জ্বল সাহা বলেন, মালদার বেশ কয়েকটি প্রজাতি আম জগৎ বিখ্যাত। ইতিমধ্যে তিনটি আম জিআই স্বীকৃতি পেয়েছে। কিন্তু মালদায় আজও আমের বাজার তথা “ম্যাঙ্গো হাব” গড়ে ওঠেনি।

এবছর প্রায় ৩২ হাজার হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। ইতিমধ্যে আমের প্রক্রিয়াকরণ কেন্দ্র সহ পরিকাঠামোর ব্যবস্থা ও বাজার গড়ে উঠে নি। মোগল সাম্রাজ্যের সময় বা তারও আগে থেকে মালদহে আম চাষ হচ্ছে। সেই মালদা জেলাকে নির্দিষ্টভাবে আমের বাজার তথা”ম্যাঙ্গো হাব” হিসেবে যাতে ঘোষণা করা হয় সেই আবেদন জানানো হয়েছে। ইতিমধ্যে মালদা জেলায় সাড়ে তিন লক্ষ মেট্রিক টন আম উৎপাদন হয়েছে।

প্রতিবছর গড়ে পাঁচ লক্ষ মেট্রিক টন আম মালদা জেলায় উৎপাদিত হয়। যদি কেন্দ্রের অর্থ মন্ত্রক ‘ম্যাঙ্গো হাবের’ অনুমতি দেয় তাহলে একে ঘিরে মালদায় যত আমের বাগান আছে সেখানে নিয়মাবলী চালু হবে। শুধু তাই নয় এই আম উৎপাদনকে কেন্দ্র করে একাধিক অনুশিল্প গড়ে উঠবে মালদায়। অর্থনৈতিক পরিকাঠামোতে নতুন দিক আনবে মালদা জেলার আম। বড় মানুষ এর ফলে উপকৃত হবে। মালদা জেলার আম দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বিদেশের বাজারে আরও জায়গা করে নেবে।

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

পড়ুয়ার আঁকা সরস্বতীর ছবি ছিঁড়ে বিতর্কে শিক্ষক, সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ

আফগানিস্তানে স্কুলের মধ্যেই বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন লোকাল ট্রেনের কামরাতেই, ভাইরাল ভিডিও

পালাবদলের ফুলেরাতে হাজির কেভিন পিটারসন! ঘুরে দেখলেন গ্রাম

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির