শৌচাগার পরিস্কার করতে নেমে বিষাক্ত গ্যাসে প্রাণ গেল ২ ভাইয়ের

Share:

নিজস্ব প্রতিনিধি,ইংরেজবাজার: নির্মীয়মাণ বাড়ির শৌচাগারের ভিতরে ঢুকে কাজ করতে গিয়ে মৃত্যু হল দুই ভাইয়ের। এই ঘটনায় অসুস্থ হয়েছে আরও একজন শ্রমিক । তাঁর চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার শহরের সুকান্তপল্লিতে(Sukantapally)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত দুই ভাইয়ের নাম উজ্জ্বল মণ্ডল (২৮) এবং অসিত মণ্ডল (২৫) । তাঁদের বাড়ি রেজবাজার থানার বাগবাড়ি বাঁধরোড এলাকায়। ছেলেদের মৃত্যুর খবর শুনে অসুস্থ হয়ে পড়েছেন অমল মণ্ডল (২৫)। তার বাড়ি ইংরেজবাজার থানার(Englishbazar P.S.) কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের করমনি গ্রামে।

এদিন তিনজন সুকান্তপল্লি এলাকার একটি নির্মীয়মান বাড়ির শৌচাগারের ভিতরে সাটারিং খুলছিল। সেই সময় ট্যাঙ্কের ভিতরে গ্যাসে অসুস্থ হয়ে পড়ে সবাই তিনজনকে উদ্ধার করতে গেলে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সাটারিংয়ের কাঠ তাতেই আহত এবং অসুস্থ হয় ভেতরে থাকা সকলে। এই দুর্ঘটনা সময় তিনজন জখম হলে তাদেরকে মালদা মেডিকেল কলেজে(Malda Hospital) স্থানীয়রা উদ্ধার করে নিয়ে আসে। মেডিকেল কলেজের কর্তব্যরত চিকিৎসাকেরা দুইজন শ্রমিককে মৃত বলে জানিয়ে দেয়।

পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে , বাড়ির মালিকের নাম প্রসেনজিৎ বর্মন। পেশায় তিনি স্কুল শিক্ষক। সেখানেই তিনি একটি নতুন বাড়ি তৈরি করছিলেন । পুলিশ বাড়ির মালিককে জিজ্ঞাসাবাদ করছে। মৃতদেহ দুটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত দুই শ্রমিকের বাড়ির লোকজনদের খবর দিয়েছে পুলিশ। ওই বাড়িটিতে বৈধ অনুমতি নিয়ে নির্মাণ কাজ হচ্ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে স্থানীয় কাউন্সিলর চৈতালি সরকার জানিয়েছেন। এই ঘটনাই ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

পড়ুয়ার আঁকা সরস্বতীর ছবি ছিঁড়ে বিতর্কে শিক্ষক, সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ

আফগানিস্তানে স্কুলের মধ্যেই বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন লোকাল ট্রেনের কামরাতেই, ভাইরাল ভিডিও

পালাবদলের ফুলেরাতে হাজির কেভিন পিটারসন! ঘুরে দেখলেন গ্রাম

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির