এয়ার ইন্ডিয়ার বার্মিংহাম-দিল্লিগামী বিমানে বোমা হুমকি, রিয়াধে জরুরি অবতরণ

বোমা হুমকি পাওয়ার পর, বিমানটিকে রিয়াধে ঘুরিয়ে দেওয়া হয় এবং সেখানেই নিরাপদে অবতরণ করানো হয়। তবে নিরাপত্তা পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আহমেদাবাদ ভয়াবহ দুর্ঘটনা রীতিমতো ছাপ ফেলেছে ভারতের ইতিহাসে। ১২ জুন আহমেদাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওড়ার ১০ সেকেন্ডের মধ্যেই ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী ড্রিমলাইনার বোয়িং বিমান। যেখানে ফ্লাইটে থাকা ২৪১ জন যাত্রী মারা যান। পাশাপাশি একটি মেডিকেল কলেজের বহুতল ভবনে বিমানের একাংশ ভেঙে পড়ে। সেখানেও ২৪ জন চিকিৎসক মারা যান। এই ঘটনার কারণ এখনও জানা যায়নি। কিন্তু এই ঘটনা রীতিমতো নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। এমনকী এরপরে বিমান যাত্রা করতেই ভয় পাচ্ছেন ভ্রমণকারীরা।

পাশাপাশি ছোট খাটো খুঁত চোখে পড়লেই বিমানের জরুরী অবতরণ করানো হচ্ছে। এবার বোমা হুমকি পেল বার্মিংহাম থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার আরেকটি ফ্লাইট AI114। বিষয়টি জানিয়েছেন বিমানের মুখপাত্র। তিনি জানিয়েছেন, ২২ জুন বার্মিংহাম থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট বোমা হুমকি পেয়েছে। বোমা হুমকি পাওয়ার পর, বিমানটিকে রিয়াধে ঘুরিয়ে দেওয়া হয় এবং সেখানেই নিরাপদে অবতরণ করানো হয়। তবে নিরাপত্তা পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। তবে, পরিদর্শনকালে কোনও বিস্ফোরক পদার্থ পাওয়া যায়নি। সমস্ত যাত্রীকে বিমান থেকে নামিয়ে দেওয়া হয়েছিল এবং তাদের হোটেলে থাকার ব্যবস্থা করা হয়েছে।

ইতিমধ্যে, বিমান সংস্থা জানিয়েছে যে যাত্রীদের তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য বিকল্প ব্যবস্থা করা হচ্ছে। বিমান সংস্থা মুখপাত্র জানিয়েছেন যে, রিয়াদ কাছাকাছি এবং জরুরি ব্যবস্থাপনার সুবিধার কারণে ডাইভারশন পয়েন্ট হিসাবে বেছে নেওয়া হয়েছে। সমস্ত যাত্রী আগামী ২৪ ঘন্টার মধ্যে দিল্লির উদ্দেশ্যে পরবর্তী ফ্লাইটে উঠবেন। এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস একসঙ্গে প্রতিদিন ১,১০০ টিরও বেশি ফ্লাইট পরিচালনা করে, যার মাধ্যমে ১,৫০,০০০ এরও বেশি যাত্রী ভ্রমণ করেন। তবে, এখন সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও, মধ্যপ্রাচ্যে আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে। ইউরোপ এবং পূর্ব এশিয়ার বেশ কয়েকটি বিমানবন্দরে রাতের কারফিউ, বিমান যানজট, অপ্রত্যাশিত পরিচালনাগত সমস্যার মতো বহিরাগত কারণগুলির কারণে, কিছু ফ্লাইট বাতিল করা হয়েছে।

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

এক টাকা বাঁচানোর লোভেই বেশি কেনাকাটা! ৯৯৯ টাকা দামের পিছনে ব্যবসায়ীদের মাস্টারপ্ল্যান

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের