ইউনূসের নির্দেশে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করল খালেদার দল

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মোল্লা মুহাম্মদ ইউনূসের নির্দেশে এবার দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দায়ের করল খালেদা জিয়ার দল। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে সন্ত্রাস চালিয়ে ক্ষমতা দখলের অভিযোগে রবিবার (২২ জুন) শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দায়ের করেছ। শুধু বঙ্গবন্ধু কন্যার বিরুদ্ধেই নয়, মামলা দায়ের হয়েছে তিন প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধেও। মোল্লা ইউনূসের নির্দেশে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দায়ের নিয়ে বিএনপির অন্দরে শোরগোল পড়ে গিয়েছে। দলের সিংহভাগ শীর্ষ নেতাই মনে করছেন, ইউনূসের মতো ধূর্ত শিয়ালের ফাঁদে পা দিয়ে চরম ভুল করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সূত্রের খবর, গত ১৩ জুন লন্ডনে খালেদা পুত্রের সঙ্গে ইউনূসের বৈঠকে বেশ কয়েকটি গোপন চুক্তি হয়েছে। ওই চুক্তি অনুযায়ী, আগামী নির্বাচনে বিএনপিকে ক্ষমতায়  ক্ষমতায় বসাবে তদারকি সরকার। তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, বিনিময়ে ইউনূসকে রাষ্ট্রপতি পদে বসানো হবে। তাছাড়া নির্বাচনের আগেই রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ জামানকে পদ থেকে হটানোর বিষয়েও ঐক্যমত হয়েছে দুজনের। লন্ডনের বৈঠকেই তারেককে ইউনূস পরামর্শ দেন, জামায়াত ইসলামী ও এনসিপির তরফে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে গোপন বোঝাপড়া নিয়ে যে প্রচার চালানো হচ্ছে তা ভোঁতা করতে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দায়ের করুক বিএনপি।

ওই পরামর্শ মেনেই দলের শীর্ষ নেতাদের দেশত্যাগী প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দেন খালেদা পুত্র। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ মেনে রবিবার (২২ জুন) শেরে বাংলা নগর থানায় হাসিনা, দেশের তিন প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমেদ, কে. এম. নুরুল হুদা ও কাজী হাবিবুল আউয়াল সহ পুলিশ ও প্রশাসনের প্রাক্তন আধিকারিকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের