দলবিরোধী কাজের অভিযোগে তিন বিধায়ককে দল থেকে তাড়াল সমাজবাদী পার্টি’

সপা-য় বড় ধাক্কা! দলবিরোধী কার্যকলাপের অভিযোগে তিন বিধায়ককে দল থেকে বহিষ্কার করল  সমাজবাদী পার্টি।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সপা-য় বড় ধাক্কা! দলবিরোধী কার্যকলাপের অভিযোগে তিন বিধায়ককে দল থেকে বহিষ্কার করল  সমাজবাদী পার্টি। বহিষ্কৃত বিধায়কদের মধ্যে রয়েছেন, গোসাইগঞ্জের অভয় সিংহ, গৌরীগঞ্জের রাকেশ প্রতাপ সিংহ এবং উনচাহারের মনোজ কুমার পাণ্ডে। তাঁদের বিরুদ্ধে সাম্প্রদায়িক-বিভাজনমূলক রাজনীতি প্রচার, কৃষক-বিরোধী, যুব-বিরোধী, ব্যবসা-বিরোধী, এবং নারী-বিরোধী নীতি সমর্থনের অভিযোগ রয়েছে। এত কিছু অভিযোগের ভিত্তিতে তিন বিধায়ককে দল থেকে বহিষ্কার করেছে সপা। সুতরাং দলের মধ্যেই গোষ্ঠী কোন্দল।

সোমবার (২৩ জুন) সমাজবাদী পার্টির এক্স হ্যান্ডেলে পোস্ট করা একটি বিবৃতিতে লেখা হয়েছে, “সাম্প্রদায়িক বিভেদমূলক নেতিবাচকতা, পাশাপাশি কৃষক, মহিলা, যুব, ব্যবসা, কর্মজীবী ​​পেশাদার এবং ‘পিডিএ-বিরোধী’ মতাদর্শকে সমর্থন করার কারণে, তিনজন বিধায়কদের দল থেকে বহিষ্কার করা হচ্ছে। তাঁরা সকলেই সমাজতান্ত্রিক সুরেলা ইতিবাচক আদর্শের রাজনীতির বিপরীতে ছিল, যা কখনই সহ্য করবে না সমাজবাদী পার্টি, তাই সপার জনস্বার্থে তাঁদের বহিষ্কার করা হয়েছে।” পাশাপাশি দলটি আরও বলেছে যে, বহিষ্কৃত বিধায়কদের আচরণ শোধরানোর জন্যে কিছুটা সময় দেওয়া হয়েছিল। কিন্তু তাঁরা শোনেননি। এবার তাঁদের দেওয়া প্রদত্ত গ্রেস পিরিয়ড সম্পন্ন হয়েছে, তাই তাঁদের দল থেকে বহিষ্কার করা হচ্ছে। ভবিষ্যতেও দলে ‘জনবিরোধী’ ব্যক্তিদের কোনও স্থান থাকবে না এবং দলের মূল আদর্শের বিপরীত কার্যকলাপ সর্বদা ক্ষমার অযোগ্য বলে বিবেচিত হবে।

সমাজবাদী পার্টি কখনই তাদের মূল আদর্শ এবং নীতির বিরুদ্ধে কোনও কার্যকলাপ সহ্য করবে না। দলবিরোধী কার্যকলাপে জড়িত যে কোনও সদস্যের বিরুদ্ধে তারা কঠোর ব্যবস্থা নেবে। বহিষ্কৃত বিধায়ক দের সংস্কারের সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু তারা তা করতে ব্যর্থ হয়েছেন। দলটি তার আদর্শ এবং নীতির সঙ্গে কোনও আপস করবে না। দলের মূল্যবোধের বিরুদ্ধে এমন যেকোনও কার্যকলাপ অগ্রহণযোগ্য। এই বিধায়কদের বহিষ্কারের সিদ্ধান্ত দলের আদর্শ এবং নীতিগুলিকে সমুন্নত রাখার প্রতি তাদের অঙ্গীকারকে প্রতিফলিত করেছে। দলের সর্বদা লক্ষ্য হল, তার সমর্থক, সাধারণ জনগণের মধ্যে তার বিশ্বাসযোগ্যতা এবং খ্যাতি বজায় রাখা।

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

এক টাকা বাঁচানোর লোভেই বেশি কেনাকাটা! ৯৯৯ টাকা দামের পিছনে ব্যবসায়ীদের মাস্টারপ্ল্যান

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের