৯ বছর পর ঢাকার দূতের সঙ্গে সাক্ষাৎ মমতার, কী নিয়ে আলোচনা?

Share:

নিজস্ব প্রতিনিধি : ১ বছর, ২ বছর না, পাক্কা ৯ বছর পর বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, সোমবার বিকেলেই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চলেছেন নয়াদিল্লিতে নবনিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লা।

সূত্রে খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই বৈঠককে সৌজন্য সাক্ষাৎ হিসাবেই দেখছে বাংলাদেশ। এদিন নবান্নে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন এম রিয়াজ হামিদুল্লা। সম্প্রতি, বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের কাছাড়ির পৈতৃক বাড়িতে হামলা চালানো হয়েছে। এই ঘটনায় মুখ্যমন্ত্রী সোচ্চার হয়েছিলেন। প্রধানমন্ত্রীকেও চিঠি দিয়েছেন।

এপার বাংলার সঙ্গে সমস্ত অশান্তি মেটাতে চায় বাংলাদেশ। রবীন্দ্রনাথের কাছারিরবাড়িতে হামলার বিষয়  নিয়ে নবান্নে কথা হতে পারে। পাশাপাশি, সম্প্রতি বাংলায় পুশব্যাক ইস্যু নিয়ে একাধিক অভিযোগ উঠেছে। সেই পুশব্যাগ নিয়েও কথা হতে পারে দুজনের মধ্যে। পাশাপাশি রাজ্যের একাধিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ভাঙা নিয়ে বাংলাদেশের প্রশাসন দাবি, এই ঘটনার সঙ্গে মৌলবাদের কোনও সম্পর্ক নেই। দুই গোষ্ঠীর বচসার জেরেই অশান্তির জেরেই এটি ঘটেছে। এই ঘটনার পরে বিষয়টি আন্তর্জাতিক মহলে চোট পায় ইউনূসের প্রশাসনের ভাবমূর্তি। এই পরিস্থিতিতেই নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসছেন বাংলাদেশের কোনও হাইকমিশনার।

হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত অশান্ত হয়ে উঠেছে। সংখ্যালঘুদের উপর নির্যাতন থেকে শুরু করে মনীষীদের অপমান, স্থাপত্যকীর্তি ভাঙচুরের মতো ঘটনা ঘটে চলেছে। সেই একাধিক বিষয় এমনকি দুই বাংলার মধ্যে সম্পর্ক নিয়েও আলোচনা হতে পারে। সোমবারই দায়িত্ব নিয়েছেন তিনি।
অন্যদিকে, প্রাক্তন সাংসদ জহর সরকারের সঙ্গে একান্ত বৈঠকের সম্ভাবনা রয়েছে হাইকমিশনারের। সেখানে দুজনের মধ্যে নানান বিষয় নিয়ে আলোচনা হতে পারে।  রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে সাক্ষাৎ করার বিষয়টি স্পষ্ট নয়।

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর