কুলতলিতে টেবিল ফ্যানে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু, তদন্ত পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, কুলতলি: দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলতলির মৌপীঠ কোস্টাল থানা এলাকার গুড়গুড়িয়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক মহিলার। মৃতার নাম সরমা মুদি (৩২)। ঘটনাটি ঘটে সোমবার দুপুর বেলা। জানা গেছে ওই মহিলা তার স্বামী রাজু মুদির সঙ্গে দুপুর বেলা একসঙ্গে ভাত খাচ্ছিলেন। খাওয়ার সময় একটি টেবিল ফ্যান(Tabel Fan) চলছিল। স্ত্রীর আগে খাওয়া শেষ হয়ে যাওয়ায় তার স্বামী রাজু মদি উঠে বাথরুমে চলে যান। তখনো খাওয়া শেষ হয়নি স্ত্রীর। খেতে খেতেই সরমা দেবী টেবিল ফ্যানটি সরাতে যান। তখনই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

তার আর্তনাদে স্বামী বাথরুম থেকে ছুটে এসে দেখেন তার স্ত্রী মাটিতে অচৈতন্য হয়ে পড়ে আছেন। সঙ্গে সঙ্গে স্বামী চিৎকার করে উঠলে পাড়া-প্রতিবেশীরা ছুটে আসেন। এরপর ও চৈতন্য অবস্থায় শরমাকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশের অনুমান ওই ফ্যানের তারে বা বিদ্যুতের সুইচ বোর্ডে শট সার্কিটের দরুন বিদ্যুৎপৃষ্ট হয়ে ওই মহিলার মৃত্যু হয়েছে। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

ওই দম্পতির তিনটি সন্তান রয়েছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনা তদন্ত শুরু করেছে মৈপীঠ কোস্টাল থানা(Maipith Costal P.S.)। স্বামীর বয়ান রেকর্ড করেছে পুলিশ। তদন্তের স্বার্থে ওই টেবিল ফ্যানটি পুলিশ আটক করেছে।বিদ্যুৎ দফতর থেকে বারবার গ্রাহকদের সতর্ক করে বলা হয় গৃহস্থালি বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার করার সময় বৈদ্যুতিক তারে যাতে কোন শর্ট সার্কিট না থাকে তার জন্য অভিজ্ঞ ইলেকট্রিক মিস্ত্রিদের দিয়ে কাজ করানো উচিত। না হলে বর্ষার দিনে যে কোন সময় দুর্ঘটনা ঘটতে পারে।

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

পড়ুয়ার আঁকা সরস্বতীর ছবি ছিঁড়ে বিতর্কে শিক্ষক, সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ

আফগানিস্তানে স্কুলের মধ্যেই বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন লোকাল ট্রেনের কামরাতেই, ভাইরাল ভিডিও

পালাবদলের ফুলেরাতে হাজির কেভিন পিটারসন! ঘুরে দেখলেন গ্রাম

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির