জন্মের আগেই পেটে থাকা সন্তান এবং মায়ের মৃত্যু ঘিরে চাঞ্চল্য মালদায়

Share:

নিজস্ব প্রতিনিধি,ইংলিশ বাজার: পৃথিবীর আলো আর দেখা হল না। জন্ম হওয়ার আগেই পেটে থাকা সন্তান এবং মায়ের মৃত্যু। মালদায় আবার একটি বেসরকারি নার্সিংহোমের গাফিলতির কারণে প্রাণ হারালেন গর্ভবতী মা এবং গর্ভে থাকা সন্তান। মালদার ইংলিশ বাজারের(Englishbazar) মিল্কি এলাকায় এই বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে ইতিমধ্যেই মালদহ জেলা শাসকের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। জানা গেছে, মালদার ইংলিশবাজার ব্লকের খাসখোল(Khaskhol) এলাকার বাসিন্দা তাসলিমা খাতুনের বিয়ে হয়েছিল শোভনগর গ্রাম পঞ্চায়েতের মোহনপুর এলাকার বাসিন্দা পেশায় পরিযায়ি শ্রমিক শেখ হাসিফুলের সাথে।

রবিবার সকাল ঠিক ১০ নাগাদ প্রসব যন্ত্রণা এবং পায়ে ব্যাথা নিয়ে ওই গৃহবধূকে ইংলিশ বাজারের মিল্কি এলাকায় একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। ওই দিনই দুপুর ১:৫০ নাগাদ নার্সিংহোম এর পক্ষ থেকে নিজেই অ্যাম্বুলেন্স (Ambulance)ডেকে ওই গর্ভবতী মহিলাকে মালদা মেডিকেল কলেজের রেফার করে। কিন্তু সেখানে নিয়ে আসা হলে চিকিৎসকরা জানান অনেকক্ষণ আগেই মারা গেছে তাদের রোগী। পরিবারের অভিযোগ সিজারের আগেই তাদের রোগীকে মেরে ফেলেছে নার্সিংহোম কর্তৃপক্ষ। দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলে নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে সোমবার এই মর্মে জেলা শাসকের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এদিকে সোমবার ওই গৃহবধূর দেহ ময়না তদন্ত করার পর বিকেলের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

তবে যদিও এই বিষয়ে ওই নার্সিংহোম (Nurshing Home)কর্তৃপক্ষের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি‌। পুলিশ ঘটনার তদন্ত করছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর ওই গৃহবধূর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে পারবে পুলিশ। পরিবারের সদস্যরা ঐ নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনে কঠোর শাস্তির দাবি জানিয়েছে।

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

পড়ুয়ার আঁকা সরস্বতীর ছবি ছিঁড়ে বিতর্কে শিক্ষক, সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ

আফগানিস্তানে স্কুলের মধ্যেই বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন লোকাল ট্রেনের কামরাতেই, ভাইরাল ভিডিও

পালাবদলের ফুলেরাতে হাজির কেভিন পিটারসন! ঘুরে দেখলেন গ্রাম

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির