চাকরি দেওয়ার প্রলোভনে ও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, গ্রেফতার যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি,হলদিয়া: চাকরি দেওয়ার নাম করে টাকা আত্মসাৎ। দিনের পর দিন বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক, নির্যাতন।এই সমস্ত একাধিক অভিযোগ নিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এক মহিলা।সেই মহিলার অভিযোগের ভিত্তিতে গ্ৰেফতার এক ব্যক্তি।পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া সুতাহাট থানার(Sutahat P.S.) শ্রীকৃষ্ণপুর এলাকার ঘটনা।জানা গিয়েছে, কয়েক বছর আগে লক্ষ্মীপদ দাস নামে এক ব্যক্তি ওই মহিলার কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে আশি হাজার টাকা(80 Thousand) নেয় ও পরবর্তী সময়ে চাকরি না হ‌ওয়ায় ওই টাকা ফেরত চাইলে টাকা ফেরত দেওয়ার কথা জানালেও ওই ব্যক্তি টাকা ফেরত দেয়নি। শুধু তাই নয়,ওই মেয়েটিকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিক বার শারীরিক সম্পর্ক ও হয়েছে বলে জানিয়েছেন ওই মহিলা।

মূলত এই অভিযোগ নিয়ে হলদিয়া মহিলা থানায়(Haldia Mahila P.S.) লিখিত অভিযোগ দায়ের হয় ।গত ৯ ই জুন,২০২৫ এ ওই মহিলার অভিযোগ এর ভিত্তিতে ওই ব্যক্তি গ্ৰেফতার হয় ।অভিযোগকারী মহিলার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হওয়া যুবককে হলদিয়া মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন ।

পুলিশ এই ঘটনা ওই যুবক আর কারোর সাথে ঘটিছে কিনা তা খতিয়ে দেখছে।ওই মহিলার সঙ্গে অভিযোগ যার বিরুদ্ধে সেই লক্ষ্মীপদ দাসের(Lakhipada Das) সম্পর্ক কতদিনের তা পুলিশ খতিয়ে দেখছে। একবার এসে টাকা নিয়েছে নাকি দফাই দফায় টাকা নিয়েছে চাকরি দেবার প্রতিশ্রুতি দিয়ে সেই তথ্যগুলো খতিয়ে দেখছে পুলিশ। মহিলার বয়ান রেকর্ড করা হয়েছে। এলাকার মানুষজনেরও বক্তব্য সংগ্রহ করছে পুলিশ।

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

পড়ুয়ার আঁকা সরস্বতীর ছবি ছিঁড়ে বিতর্কে শিক্ষক, সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ

আফগানিস্তানে স্কুলের মধ্যেই বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন লোকাল ট্রেনের কামরাতেই, ভাইরাল ভিডিও

পালাবদলের ফুলেরাতে হাজির কেভিন পিটারসন! ঘুরে দেখলেন গ্রাম

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির