কাতারকে আগাম জানিয়ে মার্কিন সেনা ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: নিরীহ মানুষের প্রাণ যাতে না যায় তার জন্য কাতারকে আগাম জানিয়েই মার্কিন সেনা ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। মঙ্গলবার (২৪ জুন) এক প্রতিবেদনে এমনটাই দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম ‘নিউইয়র্ক টাইমস’। যদিও কাতার সরকারের তরফে এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।

গত ১৩ জুন ইরানে হামলা শুরু করেছে ইজরায়েল। পাল্টা ইজরায়েলি ভূখণ্ডেও হামলা চালিয়ে যাচ্ছে ইরান। দুই দেশের মধ্যে সঙ্ঘাতের মধ্যেই আচমকা গত রবিবার (২২ জুন) ভোরে ইরানের তিনটি পরমাণু ঘাঁটিতে  বি-২ স্টেলথ যুদ্ধবিমান দিয়ে হামলা চালায় মার্কিন সেনা। ওই হামলার পরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দাবি করেন, ‘মার্কিন বিমান বাহিনী ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে ‘সফল আক্রমণ’ চালিয়েছে।’ মার্কিন হামলার পরেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলী খামেনি হুঙ্কার ছেড়েছিলেন, ‘আমেরিকাকে এই হামলার যোগ্য জবাব দেওয়া হবে। ইজরায়েল-আমেরিকা যুদ্ধ শুরু করেছে। ওই যুদ্ধ শেষ করবে ইরান।’

গতকাল সোমবার (২৩ জুন) বিকালে মার্কিন হামলাসর প্রতিশোধ নিতে আচমকাই কাতার ও ইরাকে অবস্থিত মার্কিন বায়ুসেনার ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ইরাকে অবস্থিত মার্কিন ‘আই আসাদ’ ঘাঁটি লক্ষ্য করে ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান সেনাবাহিনী। পাশাপাশি কাতারের রাজধানী দোহার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত মার্কিন আল উদেইদ বিমান ঘাঁটি লক্ষ্য করেও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসলামী বিপ্লবী গার্ড (আইআরজিসি)। ওই বিমান ঘাঁটিতে কমপক্ষে ১০ হাজার মার্কিন সেনা রয়েছে। মার্কিন বায়ুসেনা ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পরে ইরানকে হুমকি দিয়েছে কাতারও। দেশটির বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাজেদ আল-আনসারি সংবাদমাধ্যমকে বলেছেন, আল-উদেইদ ঘাঁটিতে আইআরজিসি’র হামলা ‘কাতারের সার্বভৌমত্ব, আকাশসীমা এবং রাষ্ট্রপুঞ্জের সনদের লঙ্ঘন।’

ইরানের হামলার পরেই মার্কিন সতর্কবার্তা পেয়ে ইরাক, কাতার, কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরশাহি তাদের আকাশপথ বন্ধ করে দিয়েছে। সমাজমাধ্যমে ইতিমধ্যেই বিভিন্ন ভিডিও ছড়িয়েছে।তাতে দেখা যাচ্ছে, মুহুর্মুহু বিস্ফোরণে কেঁপে উঠছে কাতারের রাজধানী দোহা।  আতঙ্কে স্থানীয় বাসিন্দারা প্রাণ ভয়ে ছুটে পালাচ্ছেন।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের