শুভেন্দুর গড়ে ফের বিজেপিতে বড় ভাঙ্গন, ১৩ জন বিজেপি নেতা সহ শতাধিক কর্মীর যোগদান তৃণমূলে

Share:

নিজস্ব প্রতিনিধি,পাঁশকুড়া: শুভেন্দুর গড়ে বিজেপিতে বড় ভাঙন,তৃণমূলের বর্ধিত সভায় ১৩ জন বিজেপি নেতৃত্ব সহ শতাধিক বিজেপি কর্মীর তৃণমূলে যোগদান।দিঘায় জগন্নাথ ধামে রথযাত্রা ও ২১ শে জুলাই কে সামনে রেখে পাঁশকুড়ার(Paskura) রবীন্দ্র-নজরুল মঞ্চে পাঁশকুড়া ব্লক ও টাউনের তৃণমূল নেতৃত্ব ও কর্মীদের নিয়ে একটি বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।সেই সভায় ১৩ জন বিজেপি নেতৃত্ব ও শতাধিক কর্মী সমর্থকরা তৃণমূল তমলুক সাংগঠনিক জেলা সভাপতি সুজিত রায়ের(Sujit Roy) হাত ধরে তৃনমূল কংগ্রেসে যোগদান করেন।

যোগদান করেন পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির বিরোধী সদস্য নিরুপমা সাঁতরা, রঘুনাথবাড়ি মন্ডলের বিজেপি সম্পাদক দেবদত্ত সাঁতরা,যুব সভাপতি সোমনাথ চক্রবর্তী সহ আরো অনেকেই।এই যোগদানে,বাড়তি অক্সিজেন পাওয়া বলে মনে করছে তৃনমূল। যদিও এই যোগদান লোক দেখানো বলে দাবি বিজেপির(BJP)। তাদের দাবি এরা দীর্ঘদিন ধরেই তৃনমূল কংগ্রেসের সঙ্গে যোগাযোগ রেখেছিল।তাই এদের যোগদান নিয়ে আমরা চিন্তিত নই। এই ধরনের কর্মীরা যত বেশি দল ছেড়ে চলে যাবে তত দল শক্তিশালী হবে এমনটাই দাবি স্থানীয় বিজেপি নেতৃত্বের।

তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে যারা পাঁচফোঁটা পঞ্চায়েত সমিতির বিরোধী সদস্য হিসেবে এতদিন কাজ করছিল তারা এবার তৃণমূলে যোগ দেওয়ায় আগামী বছর বিধানসভা নির্বাচনে বিজেপিকে বঙ্গোপসাগরের(Bay Of Bengal) নিক্ষেপ করতে সুবিধা হবে। একইসঙ্গে রথযাত্রার পূর্বে শুভেন্দুর(Suvendu) গড়ে বিজেপির একাধিক নেতা এবং কর্মীদের নির্বাশপুর শিবিরের যোগদান এক বড় ধাক্কা বলে মনে করছে রাজনৈতিক মহল।প্রত্যেকের হাতে তৃণমূল কংগ্রেসের জাতীয় পতাকা তুলে দিয়ে তাদের বরণ করে নেওয়া হয় ঘাসফুল শিবিরের পক্ষ থেকে।

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

১৫ বছর ধরে অনুপ্রবেশকারীদের জামাই আদর করেছে তৃণমূল: মুখ্যমন্ত্রী

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি