কেঁচো খুঁড়তে কেউটে, বোমাতঙ্কের তদন্তে নেমে চমকে গেলেন দুঁদে গোয়েন্দারা

কী কাণ্ড! প্রেমে প্রত্যাখ্যানের প্রতিশোধ! প্রেমিকের নামে একাধিক জায়গা উড়িয়ে দেওয়ার ইমেল পাঠালেন প্রেমে প্রত্যাখ্যাত ওই মহিলা ইঞ্জিনিয়ার। তদন্তে নেমে রীতিমতো চমকে গেল দুঁদে গোয়েন্দারা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কী কাণ্ড! প্রেমে প্রত্যাখ্যানের প্রতিশোধ! প্রেমিকের নামে একাধিক জায়গা উড়িয়ে দেওয়ার ইমেল পাঠালেন প্রেমে প্রত্যাখ্যাত ওই মহিলা ইঞ্জিনিয়ার। তদন্তে নেমে রীতিমতো চমকে গেল দুঁদে গোয়েন্দারা। সম্প্রতি ইমেলের মাধ্যমে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম এবং ১২টি রাজ্যের বিভিন্ন স্থানে বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছে। সেই ইমেলের তদন্তে নেমে একটি চমকপ্রদ প্রেম আখ্যান আবিষ্কার করলেন পুলিশ। জানা যায়, চেন্নাইয়ের একটি বহুজাতিক সংস্থার একজন মহিলা নির্বাহীর দ্বারা এই ইমেলগুলি করা হয়েছিল। যিনি তাঁর প্রেমিকের নাম ব্যবহার করে বোমা হুমকির পাঠিয়েছিলেন। যাতে তাঁর প্রেমিক ফেঁসে যায়। কেননা ওই ব্যক্তি তাঁর প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল। অবশেষে পুলিশ মহিলাকে গ্রেফতার করেছে। সূত্রের খবর, অভিযুক্ত মহিলাটি স্বপ্ন দেখেছিলেন ওই ব্যক্তি তাঁর স্বামী হবেন। কিন্তু ওই পুরুষ তাঁর সমস্ত স্বপ্ন চুরমার অন্য একজন মহিলাকে বিয়ে করে নেন। যা অভিযুক্ত রেনে জোশিলদা একেবারে মেনে নিতে পারেননি। তাই তিনি ওই পুরুষের বিরুদ্ধ প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেন এবং ওই পুরুষের জীবনে সর্বনাশ ডেকে আনার জন্য প্রতারণার আশ্রয় নেন।

পুলিশ জানিয়েছে, মহিলা তাঁর পরিচয় এবং অবস্থান লুকানোর জন্য জাল ইমেল আইডি, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) এবং ডার্ক ওয়েব ব্যবহার করত। এবং সেগুলিতে প্রেমিকের নাম ব্যবহার করে হুমকি দিতে শুরু করেন। অবশেষে ট্রেকিং করে তাঁর খোঁজ মেলে এবং শনিবার চেন্নাইয়ে তাঁর বাসভবন থেকে অভিযুক্ত ইঞ্জিনিয়ারকে গ্রেফতার করে আহমেদাবাদ সাইবার ক্রাইম পুলিশ। রোবোটিক্সে প্রশিক্ষিত জোশিলদা ২০২২ সাল থেকে চেন্নাইয়ের একটি বহুজাতিক সংস্থায় সিনিয়র পরামর্শ দাতা হিসেবে কাজ শুরু করেন। তিনি চেন্নাই থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেছিলেন। পাশাপাশি তিনি রোবোটিক্সের উপর একটি কোর্স করেন। এরপর তিনি চেন্নাইয়ের একটি বহুজাতিক সংস্থায় নির্বাহী প্রকৌশলী হিসেবে যোগ দেন। তবে বর্তমানে তিনি ডেলয়েটে একজন সিনিয়র কনসালট্যান্ট। এই বিষয়ে আহমেদাবাদের যুগ্ম পুলিশ কমিশনার শরদ সিংহল জানিয়েছেন যে, প্রেমিককে প্রতারণা করার জন্যে জোশিলদা প্রথমে বিভিন্ন ইমেল আইডি তৈরি করেছিলেন। যার মধ্যে কিছু দিবিজ প্রভাকরের নামে ছিল, যাঁকে তিনি বিয়ে করতে চেয়েছিলেন। তিনি দিভিজ প্রভাকরকে ভালোবাসতেন। কিন্তু তাঁর প্রেম একতরফা ছিল।

ফেব্রুয়ারিতে প্রভাকর অন্য একটি মেয়েকে বিয়ে করলে তাঁর স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। এরপরেই তিনি তাঁকে জব্দ করার পরিকল্পনা সাজায়। প্রথমে তিনি তাঁকে ফাঁসানোর জন্য, বিভিন্ন ইমেল আইডি তৈরি করেন। যার মধ্যে কিছু প্রভাকরের নামে ছিল। ভালোবাসায় অন্ধ হয়ে, জোশিলদা তাঁর প্রযুক্তিগত জ্ঞান ব্যবহার করে আতঙ্ক ছড়িয়ে দেন। কিন্তু তাঁর প্রতারণামূলক ইমেলের কারণে নিরীহ মানুষদের উপর প্রভাব পড়েছে। কেননা জোশিলদা বেনামি অ্যাকাউন্ট থেকে নরেন্দ্র মোদি স্টেডিয়াম, বিজে মেডিকেল কলেজ এবং আহমেদাবাদের কমপক্ষে দুটি স্কুল উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ইমেল পাঠিয়েছিলেন। এছাড়াও গুজরাত ছাড়াও তিনি ১১টি রাজ্যের বিভিন্ন স্থানে কিছু ধর্মীয় শোভাযাত্রা বা VIP-দের পরিদর্শনের আগে প্রেমিকের নামে ইমেল পাঠান। এছাড়া মহারাষ্ট্র, রাজস্থান, তামিলনাড়ু, দিল্লি, কর্ণাটক, কেরালা, বিহার, তেলেঙ্গানা, পাঞ্জাব, মধ্যপ্রদেশ এবং হরিয়ানার বিভিন্ন স্থানে বোমা বিস্ফোরণের ইমেল পাঠান। যাতে তাঁর প্রেমিক ফেঁসে যায়। এরপরেই বিভিন্ন রাজ্যের পুলিশ আহমেদাবাদের সাইবার ক্রাইম পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। তবে জোশিলদা খুবই বুদ্ধিমত্তার সঙ্গে তাঁর প্রেমিককে ফাঁসানোর পরিকল্পনা করেছিলেন। তবে, তিনি একটি ছোট ভুল করে ফেলেন, সেই কারণেই তাঁকে ধরা সম্ভব হয়। পুলিশ কর্মকর্তা জানান, “আমরা অনেক দিন ধরেই তাকে ট্র্যাক করছিলাম। সে খুব চালাক ছিল এবং তার ভার্চুয়াল ট্রেস প্রকাশ করেনি, কিন্তু তার একটি ছোট ভুলের কারণে, আমরা তাকে ট্র্যাক করে চেন্নাইয়ের তার বাড়ি থেকে তাকে ধরে ফেলি। ইতিমধ্যেই জোশিলদার বিরুদ্ধে উল্লেখযোগ্য ডিজিটাল এবং কাগজের প্রমাণ উদ্ধার করেছে। আমরা বলতে পারি যে আমরা একটি বড় মডিউল ভেঙে ফেলেছি।” নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বোমা হুমকি ইমেলে বলা হয়েছিল, ‘স্টেডিয়ামে সফলভাবে বোমা লাগানো হয়েছে। পারলে স্টেডিয়ামটি বাঁচাও।’ অন্যদিকে এয়ার ইন্ডিয়া দুর্ঘটনার পর বিজে মেডিকেল কলেজে একটি মেইলে পাঠিয়ে বলা হয়েছিল যে, “আমার মনে হয় এখন তুমি ক্ষমতার অধিকারী। গতকাল যেমন আমরা তোমাকে মেইল ​​পাঠিয়েছিলাম, আমরা আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিয়ে এয়ার ইন্ডিয়ার বিমানটি বিধ্বস্ত করেছি। আমরা জানি পুলিশ বিমান দুর্ঘটনাটিকে একটি প্রতারণা ভেবেছিল এবং এটিকে উপেক্ষা করেছিল। আমাদের পাইলটকে সাধুবাদ। এখন তুমি জানো আমরা খেলছি না।”

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

এক টাকা বাঁচানোর লোভেই বেশি কেনাকাটা! ৯৯৯ টাকা দামের পিছনে ব্যবসায়ীদের মাস্টারপ্ল্যান

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের