যাত্রীগণ দয়া করে মনযোগ দিয়ে শুনুন, ১ জুলাই থেকে বদলে যাচ্ছে রেলের তিন নিয়ম

Share:

নিজস্ব প্রতিনিধি: বছরের প্রতিটি মাসেই নতুন নতুন পরিবর্তন আনে রেল, ব্যাঙ্কের মতো পরিষেবাগুলি। বিধি মেনে আগামী জুলাই মাসেও তাই আসতে চলেছে পরিবর্তন। ভারতীয় রেলওয়ে বড় সড় পরিবর্তন আনতে চলেছে। এর সরাসরি প্রভাব পড়বে রেল যাত্রীদের ওপর। রেলের নিয়ম পরিবর্তনের দিকে দেখলে দেখা যাবে IRCTC ওয়েবসাইটে তৎকাল টিকিট বুকিং পর্যন্ত নিয়মে পরিবর্তন হচ্ছে। একই সঙ্গে মাসের মাঝামাঝি সময়ে একটি পরিবর্তন কার্যকর করা হবে। আসুন আমরা সে সম্পর্কে বিস্তারিত জেনে নিই।

প্রথম পরিবর্তন- ভাড়া বৃদ্ধি

জুলাই মাস রেলে অনেক বড় পরিবর্তন আনতে চলেছে। এর মধ্যে ভারতীয় রেলের সঙ্গে সম্পর্কিত পরিবর্তনগুলি অন্তর্ভূক্ত রয়েছে। মাসের পয়লা তারিখ থেকে অর্থাৎ ১ জুলাই থেকে ভারতীয় রেল যাত্রী ভাড়া বৃদ্ধি করতে চলেছে। যদিও এটি সামান্য বৃদ্ধি, তবুও ট্রেনের টিকিটের মূল্য বৃদ্ধি তো সচরাচর হয় না। রেলের ভাড়ার পরিবর্তনে নন এসি মেইল এবং এক্সপ্রেস ট্রেনের ভাড়া প্রতি কিলোমিটারে ১ পয়সা বৃদ্ধি পাবে। এসি ক্লাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ পয়সা বৃদ্ধি পাবে।

৫০০ কিলোমিটার পর্যন্ত ভ্রমণের জন্য দ্বিতীয় শ্রেণির টিকিটের দামে কোনও পরিবর্তন হবে না। ৫০০ কিলোমিটার পেরোলেই প্রতি কিলোমিটারে ৫০ পয়সা বৃদ্ধি পাবে।

দ্বিতীয় পরিবর্তন- তৎকাল টিকিট বুকিং নিয়ম

রেলওয়ে সম্পর্কিত দ্বিতীয় পরিবর্তন যা আগামী মাসের ১ তারিখ থেকে কার্যকর হতে চলেছে তা হল তৎকাল টিকিট বুকিং। ১ জুলাই থেকে শুধুমাত্র আধার যাচাইয়ের মাধ্যমেই ইউজাররা আইআরসিটিসি ওয়েবসাইট বা অ্যাপে তৎকাল টিকিট বুক করতে পারবেন। সম্প্রতি এই পরিবর্তনের ঘোষণা করেছে রেলমন্ত্রক। ভারতীয় রেলওয়ের এই নিয়ম কার্যকর করার উদ্দেশ্য হল আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষ ও সঠিক ব্যবহারকারীরা যাতে তৎকাল বুকিং প্রকল্পের সুবিধা পেতে পারেন।

ভারতীয় রেল অনুমোদিত বুকিং এজেন্টদের ওপর অনেক বিধি নিষেধ আরোপ করেছে। তার মধ্যে একটি হল এজেন্টরা বুকিং উইন্ডোর প্রথম ৩০ মিনিটের মধ্যে আর তৎকাল টিকিট বুকিং করতে পারবেন না। এসি ক্লাসের টিকিটের জন্য সকাল ১০টা থেকে ১০:৩০ মিনিট পর্যন্ত, নন এসির জন্য সকাল ১১টা থেকে ১১:৩০ মিনিট পর্যন্ত ধার্য করা হয়েছে।

তৃতীয় পরিবর্তন- OTP প্রমাণ বাধ্যতামূলক

রেল সম্পর্কিত তৃতীয় পরিবর্তনের কথা বলতে গেলে ১ জুলাই থেকে শুধুমাত্র আধার যাচাইকৃত ইউজাররা IRCTC ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে অনলাইন তৎকাল টিকিট বুকিং করতে পারবেন। সেখানে ১৫ জুলাই থেকে এই কাজের জন্য আধার ভিত্তিক OTP প্রমাণীকরণ বাধ্যতামূলক করা হবে। আশা করা হচ্ছে যে তৎকাল টিকিট বুকিংয়ের সময় অনিয়ম রোধের জন্য আধার যাচাইয়ের পরে কাউন্টার ভিত্তিক তৎকাল টিকিটও বুক করা যাবে।

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

এক টাকা বাঁচানোর লোভেই বেশি কেনাকাটা! ৯৯৯ টাকা দামের পিছনে ব্যবসায়ীদের মাস্টারপ্ল্যান

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের