কাঁকিনাড়াতে মধুচক্রে হানা পুলিশের,৩ নাবালিকা উদ্ধার, ধৃত ৪

Share:

নিজস্ব প্রতিনিধি,কাঁকিনাড়া: ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের মহিলা থানার বিশেষ অভিযানে কাঁকিনাড়া মাদ্রাল এলাকায় মধুচক্র চালানোর অভিযোগে তিনজন নাবালিকা সহ মোট সাতজনকে গ্রেফতার করল পুলিশ। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের মহিলা পুলিশ থানায় অভিযোগের ভিত্তিতে গোপন সূত্রে খবর পেয়ে ভাটপাড়া থানার অন্তর্গত মাদরাল বকুলতলা এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ পাঁচজন মহিলা সহ দুজন পুরুষকে গ্রেফতার করে নিয়ে যায়।

সুত্র মারফত জানা যায়, তারা মাদরালের বকুলতলায়(Bakultala) একটি বাড়িতে ভাড়া নিয়ে সেখানে মধুচক্রের ব্যবসা চালাত।বাড়ির মালিকের বক্তব্য তারা এগ্রিমেন্ট পেপারে সই করে এই বাড়ি ভাড়া নেয়। এবার সেখানে মধুচক্র যে চলত তা নাকি বাড়িওয়ালার জানা ছিল না। পুলিশ অবশ্য বাড়িওয়ালার কথার সত্যতা যাচাই করে দেখছে। স্থানীয় মানুষজনের বক্তব্য রেকর্ড করেছে পুলিশ। ধৃতদের আদালতে পেশ করে এই মধুচক্র কতদিন ধরে চলছে তা জানতে পুলিশ তদন্ত শুরু করছে। সম্প্রতি অশোকনগর এলাকাতে মধুচক্রের সন্ধান পায় পুলিশ। এই ধরনের চক্র যাতে সমাজের পরিবেশ নষ্ট না করে তার জন্য প্রশাসনের অভিযান শুরু হয়েছে।

এর আগে উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগরের(Asoknagar) মধুচক্র ধরা পড়ার পর সেই এলাকাতেও চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল। পরে সেই ঘটনার প্রতিবাদে বিজেপির পক্ষ থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রতিবাদ মিছিল করে এই ধরনের মধুচক্র বন্ধের দাবি জানান। পুলিশ সূত্রে খবর শহর শহরতলী সহ বিভিন্ন প্রান্তে এই মধুচক্র(Sex Racket) সক্রিয় হয়ে উঠছে ক্রমাগত। এই ধরনের অসামাজিক কাজ বন্ধে সাধারণ মানুষের জনচেতনা একান্ত প্রয়োজন। পুলিশ অভিযান চালাবে কিন্তু জনবসতিপূর্ণ এলাকায় যাতে এই ধরনের অসামাজিক কাজ না হয় তার জন্য সাধারণ মানুষকে সচেতন হতে হবে। প্রতিবাদ করতে হবে। এই ধরনের ঘটনা হলে প্রশাসনকে জানাতে হবে।

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?