রথযাত্রা উপলক্ষে দিঘা রুটে স্পেশাল ট্রেন চালাবে দক্ষিণ পূর্ব রেল

Share:

নিজস্ব প্রতিনিধি,পাঁশকুড়া: দিঘায় রথ উৎসব উপলক্ষে জনসমাগমের কথা মাথায় রেখে দক্ষিণ-পূর্ব রেল ২৫ জুন থেকে দশ জুলাই পর্যন্ত স্পেশাল লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এই ট্রেন পাঁশকুড়া থেকে দিঘার মধ্যে চলাচল করবে। সকাল ৭ টায় পাঁশকুড়া(Paskura) জংশন থেকে ছেড়ে সকাল ন’টা কুড়ি মিনিটে দিঘায় পৌছবে ওই লোকাল ট্রেন। ওই ট্রেনের নম্বর ০৮১১৭। এর পাশাপাশি দিঘা থেকে সকাল সাড়ে নটায় একটি লোকাল ট্রেন ছেড়ে পাঁশকুড়ায় পৌঁছবে ১১ টা বেজে ৫০ মিনিটে। এই ট্রেনের নম্বর ০৮১১৮। পাঁশকুড়া স্টেশন থেকে যে স্পেশাল ট্রেন ছাড়বে তা প্রতিটি স্টেশনে থামবে। দিঘা থেকে পাঁশকুড়া যাওয়ার জন্য এবং পাঁশকুড়া থেকে দিঘা আসার জন্য এই ট্রেনের ভাড়া মাথাপিছু ৩০ টাকা। অতএব ৩০ টাকা দিয়ে টিকিট কাটলে দিঘায় গিয়ে জগন্নাথের রথযাত্রা দর্শনের সুযোগ পাবেন ভক্তগণ। দীঘায় সাধারণ মানুষের ভিড় রথযাত্রায় হবে আর সেই কথা মাথায় রেখে স্পেশাল লোকাল ট্রেন(Special Local Train) চালানোর এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন রেল যাত্রী সংগঠনগুলি।

ইতিমধ্যে দিঘা জগন্নাথ মন্দিরের রথযাত্রা চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়েছে। মঙ্গলবার দিঘায় পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রথযাত্রা উপলক্ষে বাড়তি ট্রেন সার্ভিস দিঘায় আরো ভিড় বাড়াবে বলে মনে করছে প্রশাসন। এদিকে,আসন্ন রথযাত্রায় দিঘায় আগত পর্যটকদের সুষ্ঠু ও নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে এবং হোটেল ভাড়ায় লাগাম টানতে কড়া প্রশাসন। প্রথম বর্ষের রথযাত্রা উপলক্ষে দিঘায় লক্ষাধিক মানুষের সমাগমের প্রত্যাশা করা হচ্ছে। এই জনসমাগমকে কেন্দ্র করে পরিচ্ছন্নতা, নিরাপত্তা এবং পর্যটনবান্ধব পরিবেশ নিশ্চিত করার বিষয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।জেলাশাসক জানিয়েছেন ভিড়ের সুযোগ নিয়ে হোটেলে পর্যটকদের থেকে অতিরিক্ত ঘরভাড়া নিলে দিতে হবে ১ লক্ষ টাকা জরিমানা। শুধু তাই নয়, অভিযোগ প্রমাণিত হলে হোটেলের অনুমোদন বাতিল থেকে শুরু করে বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করা হবে। আরও বলেন যে, ‘পর্যটকদের সহায়তার জন্য চালু করা উন্নয়ন পর্ষদের হোয়াটসঅ্যাপ নাম্বার উল্লেখ করে ঘরভাড়ার দামের তালিকা হোটেলে হোটেলে ডিসপ্লে করা বাধ্যতামূলক করা হয়েছে।‘

প্রসঙ্গত জগন্নাথ দেবের নবনির্মিত মন্দিরকে কেন্দ্র করে দিঘায় পর্যটকদের ভিড় বাড়ার সঙ্গে সঙ্গে হোটেল ভাড়ায় কালোবাজারির অভিযোগ ওঠে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করে জেলা প্রশাসনকে কড়া পদক্ষেপের নির্দেশ দেন। রথযাত্রার আগে হোটেল ভাড়া নিয়ন্ত্রণের কথা নবান্নের বৈঠক থেকেও বলা হয়েছিল। এই প্রেক্ষিতে, সোমবার দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ (ডিএসডিএ) ভবন নিউ দিঘার জাহাজবাড়িতে হোটেল মালিক সংগঠনগুলির সঙ্গে বৈঠক হয়। দিঘা প্রগ্রেসিভ হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি দেবব্রত দাস স্বীকার করেছেন যে, সংগঠনের বাইরে থাকা কিছু হোটেলই ঘরভাড়া নিয়ে কালোবাজারি করছে এবং এর ফলে দিঘার পর্যটন ব্যবসার বদনাম হচ্ছে।

তিনি জানান, সংগঠনের সঙ্গে যুক্ত হোটেলগুলি সরকারি নিয়ম মেনে চললেও, সংগঠনের বাইরে থাকা হোটেল এবং হোম স্টে-গুলি অতিরিক্ত দাম নিচ্ছে। আমরা প্রশাসনের সিদ্ধান্তের সঙ্গে সহমত। তিনি আরও নিশ্চিত করেছেন যে, তাঁদের সংগঠনভুক্ত প্রায় সব হোটেলেই ভাড়ার তালিকা টাঙানো হয়েছে এবং মঙ্গলবারের মধ্যে পর্ষদের কাছে এই ভাড়ার তালিকা জমা দেওয়া হবে।’ এই কঠোর পদক্ষেপের মাধ্যমে প্রশাসন আশা করছে আসন্ন রথযাত্রায় দিঘায় আগত পর্যটকদের সুষ্ঠু ও নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করা যাবে, পরিচ্ছন্নতা বজায় রাখা যাবে এবং হোটেল ভাড়ায় কালোবাজারি রোধ করা সম্ভব হবে।

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

১৫ বছর ধরে অনুপ্রবেশকারীদের জামাই আদর করেছে তৃণমূল: মুখ্যমন্ত্রী

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি