রাস্তা নির্মাণকে কেন্দ্র করে তুমুল সংঘর্ষ মালদার ভূতনীতে, আহত একাধিক

Share:

নিজস্ব প্রতিনিধি,ভূতনী: রাস্তা নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষ মালদার ভূতনীর শঙ্করটোলা এলাকায়। গ্রামবাসীদের উপর চড়াও হয় ঠিকাদার সংস্থার লোকজন ও রাস্তার কাজের সঙ্গে যুক্ত শ্রমিকরা। ঘটনায় দুইজনকে মারধর করার পাশাপাশি দোকানে ভাঙচুর করা হয় এবং বাড়িতে চলে ইট পাটকেল।ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে।ঘটনার পর থেকেই বন্ধ রাস্তা নির্মাণ কাজ।পলাতক ঠিকাদারের সংস্থার লোকজন।জানা গিয়েছে,প্রায় পৌনে ৩কেটি টাকা ব্যরে ২,৬৭ কিলোমিটার রাস্তার কাজ শুরু হয়।যদিও এই রাস্তা নিয়ে দীর্ঘদিন আগে রাস্তা তৈরি নির্দেশ আসলেও গ্রামবাসীদের বিভিন্ন অভিযোগের ভিত্তিতে রাস্তার কাজ বন্ধ ছিল।পরবর্তী সময় গ্রামের রাস্তা নির্মাণের জন্য হস্তক্ষেপ করেন মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র(MLA Sabitri Mitra)।এরপরই ওই রাস্তার কাজ শুরু হয়।

এদিন গ্রামের মানুষ যে ঠিকাদার রাস্তা তৈরির কাজ পেয়েছিল তাকে বলে যেভাবে রাস্তা তৈরি হচ্ছে,যাতে রাস্তায় বিভিন্ন জায়গায় জল জমে যাবে। আর সেই জল জমলে অল্প সময়ে রাস্তা ভেঙে যাবে।যাতে রাস্তায় জল না জমে তারই প্রতিবাদ করেছিলেন গ্রামের বাসিন্দারা। ঘটনায় ঠিকাদার সংস্থার গুন্ডাবাহিনী ওই গ্রামবাসীকে মারধর শুরু করে।এমনকি ওই গ্রামবাসী তাদের হাত থেকে ছাড়া পেয়ে বাড়িতে গেলে ঠিকাদার সংস্থার গুন্ডাবাহিনী তার বাড়ি লক্ষ্য করে ইট পাটকেল ছুঁড়তে থাকে।এরপরই গ্রামবাসীদের সঙ্গে ঠিকাদার সংস্থার গুন্ডাবাহিনী হাতাহাতি শুরু হয়ে যায়।গ্রামের বাসিন্দা সাদ্দাম আলী(Saddam Ali) বলেন, যেই ভাবে রাস্তা তৈরি হচ্ছে সেই রাস্তাতে জল জমে যেতে পারে।আমি বলেছিলাম এতে রাস্তা ভেঙে যেতে পারে। যাতে রাস্তায় জল না জমে সেভাবে রাস্তা তৈরি করুন। আর এর পরই ওই ঠিকাদার সংস্থার গুন্ডা বাহিনী আমাকে মারধর শুরু করে। আমার বাড়িতে ইট -পাটকেল ছুড়তে শুরু করে। আমরা চাই ভালো ভাবে রাস্তা তৈরি করা হোক।

দক্ষিণ মালদা জেলা বিজেপির সাধারণ সম্পাদক গৌড়চন্দ্র মন্ডল বলেন, সেখানে গ্রামবাসীদের অভিযোগ নিম্নমানের কাজ হচ্ছে। দুই কোটি ৬৭ লক্ষ টাকায়২.৬৭ কিলোমিটার রাস্তা তৈরি হবে। এই দুর্নীতি বাজ সরকারের সমস্ত জায়গায় লুঠ করাই হলো উদ্দেশ্য।কার ভালো হলো মন্দ হল ওইটা কোন ব্যাপার নেই।সেখানে স্থানীয় তৃণমূল নেতা, পঞ্চায়েত সমিতি সহ নেতাদের টাকা দিতে ঠিকাদারের কাল ঘাম ছুটে যায়।সঠিক ভাবে বালি পাথর দেওয়া হয় না।আর সেই কাজেও কাঠ মানি দিতে কাল ঘাম ছুটছে তাদের।

জেলা তৃণমূল সহ-সভাপতি শুভময় বসু বলেন,পশ্চিমবঙ্গ সরকার উন্নয়নের কাজের সঙ্গে কোন আপোষ করে না।কাজ যে এজেন্সি পেয়েছে তার কাজের মান ঠিক রাখতে হবে। বিজেপি যেভাবে পরোক্ষভাবে বিভিন্ন এজেন্সি সমর্থনে কথা বলছে।যে এজেন্সি কাজ নেয় সে দেখে শুনেই নেয়।সুতরাং কাজের মান তার বজায় রাখা দরকার।আর ইঞ্জিনিয়ারের দেরও দরকার কাজটা ঠিক হচ্ছে কিনা দেখে নেওয়া। যদি ভুল অভিযোগ কোন গ্রামবাসী করে নিশ্চয়ই স্থানীয় জনপ্রতিনিধির তা ক্লিয়ার হওয়া উচিত।যদি সঠিক অভিযোগ হয় তাহলে তার তদন্ত করে ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি মনে করি।আমরা এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চাইছি।তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে সেটা বলছি।

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

পড়ুয়ার আঁকা সরস্বতীর ছবি ছিঁড়ে বিতর্কে শিক্ষক, সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ

আফগানিস্তানে স্কুলের মধ্যেই বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন লোকাল ট্রেনের কামরাতেই, ভাইরাল ভিডিও

পালাবদলের ফুলেরাতে হাজির কেভিন পিটারসন! ঘুরে দেখলেন গ্রাম

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির