হুড়মুড়িয়ে ভাঙল বাড়ির দেওয়াল, ঘুমন্ত অবস্থায় মৃত্যুর দেশে বৃদ্ধ দম্পতি

Share:

নিজস্ব প্রতিনিধি, কুলপি : নিশ্চিন্তে ঘুমিয়েছিলেন ঘরে। রাতের অন্ধকারেই চুপিসারে হানা দিয়েছে মৃত্যু। ভাবতেও পারেননি ঘুমের মধ্যেই সব শেষ হয়ে যাবে। ঘুমন্ত অবস্থাতেই দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল বৃদ্ধ দম্পতির। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে কালনায়।

জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার কুলপি থানার বিষ্ণুরামপুর এলাকায় বাড়িতে ঘুমিয়ে ছিলেন বৃদ্ধ দম্পতি শিবপ্রসাদ মণ্ডল (৭৫) ও তাঁর স্ত্রী রেনুকা মণ্ডল (৬৫)। আচমকাই ঘরের দেওয়াল চাপা পড়েই তাঁদের মৃত্যু হয়। বৃহস্পতিবার সকালে পরিবারের লোকজন দেখতে পান, ঘরের দেওয়াল ভেঙে গিয়েছে। তাতেই চাপা পড়েছেন পরিবারের বৃদ্ধ স্বামী-স্ত্রী। পরিবারের লোকজনই খবর দেয় কুলপি থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। তারা দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, বুধবার রাতে খাওয়া-দাওয়া সেরে ঘরে ঘুমোতে গিয়েছিলেন শিবপ্রসাদ মণ্ডল  ও তাঁর স্ত্রী রেনুকা মণ্ডল। পাশের ঘরেই ছিলেন ছেলে ও বৌমা। কিন্তু রাতে তেমন কোনো শব্দ পাননি। বুঝতেও পারেননি, পাশের ঘরে ঘটে গিয়ে বড় দুর্ঘটনা। যে ঘরে বৃদ্ধ দম্পতি শুয়েছিলেন, সেই ঘরের দেওয়াল অত্যন্ত দুর্বল ছিল বলে জানা গিয়েছে। বৃষ্টির জেরে সেটি আচমকাই ধসে পড়েছে। ফলে ওই দেওয়ালের নিচেই চাপা পড়ে যান ২জন। সকাল হতেই বিষয়টি ছেলে বৌমার নজরে আসে।

প্রতিবেশীদের সাহায্যে ছেলে ও পুত্রবধূ ধ্বংসস্তুপের নিচ থেকে দম্পতির দেহ উদ্ধার করেন। এর পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই দম্পতিকে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁদের মৃত ঘোষণা করেন। তারপরেই পুলিশে খবর দেন তাঁরা। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

উত্তর দমদম পুরসভায় চেয়ারম্যান সহ ২১ কাউন্সিলরের গণ ইস্তফা

জেলা প্রশাসনের উদ্যোগে গৌড়ের রামকেলি মেলার প্রস্তুতি বৈঠক

‘বাংলার বাড়ি’ প্রকল্পে কারা বেআইনিভাবে টাকা পেয়েছেন, তালিকা তৈরির নির্দেশ মুখ্যসচিবের

বিশাখাপত্তনমে স্টিল প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ৮ শ্রমিকের

ভেঙে দেওয়া হল কলকাতা পুর বোর্ড, বসানো হল প্রশাসক

সংসদীয় দলের নেতৃত্বে কে? ঝামেলা শুরু তৃণমূলের বিদ্রোহী সাংসদদের শিবিরে

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

ধুলিয়ানে কাউন্সিলরের শ্বশুরবাড়ি থেকে বিপুল পরিমাণ ত্রাণের ত্রিপল উদ্ধার, তদন্তে পুলিশ

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

তৃণমূলের পার্টি অফিসে আস্ত গেস্ট হাউস! মিলল কন্ডোম ও বস্তা ভর্তি শাড়ি

‘লোভী-গদ্দার-ভীতুরা বিজেপিতে যোগ দিন’, কাকলিদের নিশানা মহুয়ার

মৃত্যুর ২০দিন পর আদালতের নির্দেশে কবর থেকে তোলা হল বধূর মৃতদেহ