চার ছাত্রীকে আটকে রেখে লাগাতার ধর্ষণ, গ্রেফতার কুলাঙ্গার শিক্ষক

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বিনা পয়সায় টিউশন দেওয়ার নাম করে গরিব পরিবারের চার ছাত্রীকে বাড়িতে নিয়ে গিয়ে লাগাতার ধর্ষণের অভিযোগে এক কুলাঙ্গার শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত শিক্ষকের বাড়ি থেকে আটকে রাখা তিন ছাত্রীকেও উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ‘নারায়ণগঞ্জের পাগলা উচ্চ বিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক পদে কর্মরত ধৃত মিজানুর রহমান। মূলত আর্ট ও কম্পিউটারের ক্লাস নিতেন। স্কুলেরই বেশ কয়েকজন ছাত্রীকে নানা প্রলোভনের ফাঁদে ফেলেন। গত ৬ জুন দশম শ্রেণির দুই ছাত্রীকে কৌশলে ঢাকার মোহাম্মদপুরের বাড়িতে নিয়ে আটকে রেখে একাধিকবার ধর্ষণ করেন। একই কায়দায় ১১ জুন দশম শ্রেণির আর এক ছাত্রীকে বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। গত ২৩ সোমবার দশম শ্রেণির আরেক ছাত্রীকে মোহাম্মদপুরে নিয়ে ধর্ষণ করেন। চার কিশোরীকে উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে আটকে রাখেন।

পরের  দিন মঙ্গলবার (২৪) এক কিশোরী কৌশলে মিজানের বাড়ি থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। বাবা-মা সহ পরিবার সহ আটকে রাখা অন্য ছাত্রীদের আত্মীয়স্বজনকেও মিজানের কুকীর্তির কথা জানিয়ে দেয়। চার ছাত্রীর পরিবারের তরফে গুণধর শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেয়েই মিজানের মোহাম্মদপুরের বাড়িতে হানা দেয় পুলিশ। বাড়ি থেকে মিজানকে গ্রেফতার করা হয়। সেই সঙ্গে উদ্ধার করা হয় আটকে রাখা। তদন্ত্বে পুলিশ জানতে পেরেছে, এই প্রথম নয়, এর আগেও এমন ন্যক্করজনক কাণ্ড ঘটিয়েছেন মিজান। আগেও রাজধানী ঢাকার এক থানায় তার বিরুদ্ধে পর্নোগ্রাফি ও ধর্ষণ মামলা দায়ের হয়েছে। অন্যদিকে মিজানের কুকীর্তির কথা জানাজানি হতেই তাকে স্কুল থেকে বরখাস্ত করার দাবিতে সরব হয়েছেন অভিভাবকরা।

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

আখ দিয়ে কেন তুলসির বিয়ের মণ্ডপ তৈরি হয়? জানুন…

সাড়ে ৮ মাস অন্তঃসত্ত্বা অবস্থায় ম্যারাথন দৌড়ে নজির গড়লেন মার্কিন মহিলা

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

মাঝ আকাশে বিমানের ভিতরে সহযাত্রীদের আবদারে একের পর এক গান গাইলেন সোনু নিগম

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

বিরল জিনগত ত্রুটির চিকিৎসায় চাবিকাঠি হতে পারে ভিটামিন বি ১২

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের