কাঠামো পুজোর মধ্য দিয়ে শারদোৎসবের ঢাকে কাঠি টাকি পুবের রাজবাড়িতে

Share:

নিজস্ব প্রতিনিধি, বসিরহাট: কাঠামো পুজোর মধ্য দিয়ে শারদোৎসবের ঢাকে কাঠি পড়লো টাকি পুবের রাজবাড়ীতে। বসিরহাটের ইছামতি নদীর তীরে ছোট্ট শহর টাকি। যে শহরের প্রতিটি কোণায় কোনায় মেলে ইতিহাস ও ঐতিহ্যের ছোঁয়া। বিশেষত দুর্গাপূজার সময় এক অনন্য চেহারা নেয় ভারত-বাংলাদেশ সীমান্তের এই শহর‌। পাশ দিয়ে বয়ে তুলেছে ইছামতি নদী(Ichamoti River)। সেই নদীই যেন ইতিহাসের সাক্ষ্য বহন করে তোলে। টাকি রাজবাড়ী(Taki Rajbari) গুলির মধ্যে অন্যতম প্রাচীন পূজা হিসাবে গণ্য করা হয় টাকি পুবের রাজবাড়িকে। জানা গিয়েছে, আজ থেকে প্রায় ৩০৩ বছর আগে টাকির তৎকালীন জমিদার রায়চৌধুরী বংশের উদ্যোগে টাকি পুবের বাড়িতে চালু হয় দুর্গাপুজো।

সময়ের সাথে সাথে মলিন হয়েছে পুবের রাজবাড়ির দেওয়াল, নোনা ধরেছে ইটগুলিতে। কিন্তু পুজোর ঐতিহ্যে একটুও চিড় ধরেনি সেই দুর্গাপুজোর। আর সেই দুর্গাপুজোর কাঠামো পুজো হলো আষাঢ় মাসে রথের দিন। এদিন সকাল থেকে টাকি পুবের বাড়ির ঠাকুর দালানে কাঠামা পুজো শুরু করেন স্থানীয় পুরোহিত। এই রাজবাড়ির বর্তমান কর্ণধার শর্মিষ্ঠা ঘোষের(Sarmistha Ghosh) উদ্যোগে এক অনিন্দ্য সুন্দর পরিবেশের সৃষ্টি হয় কাঠামো পূজায়। তিনি বলেন, “যে কাঠামোর উপরে ঠাকুর নির্মিত হয় রথের দিন সেই কাঠামো পুজোর মধ্য দিয়ে দুর্গাপূজা একপ্রকার শুরু হয়ে গেল টাকিতে।

শুধুমাত্র বাবলা গাছের কাঠ দিয়েই এই কাঠামো তৈরি হয়‌। কাটোয়া পুজোর শেষে ওই বাবলা গাছ এর গুড়ি থেকে এক টুকরো কাঠ কেটে রেখে দেওয়া হয়। মূল দুর্গাপূজায় নবমীর দিন যজ্ঞের সময় সেই কাঠের আহুতি দেওয়া হয়।” কাঠামো পূজার সাথে চলল দেদার প্রসাদ বিতরণ। ফল ও মিষ্টি সহযোগে নির্মিত প্রসাদ বিতরণ করা হয় টাকির বাসিন্দাদের মধ্যে। এই কাঠামো পূজার মধ্য দিয়ে টাকির ঐতিহ্যবাহী অকালবোধনের সূচনা হয়ে গেল সে কথা বলাই বাহুল্য।

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?