কসবা আইন কলেজের গণধর্ষণকাণ্ডে গ্রেফতার নিরাপত্তারক্ষী

Share:

নিজস্ব প্রতিনিধি: কসবাকাণ্ডে গ্রেফতার কলেজের নিরাপত্তারক্ষী। তার সঙ্গে সঙ্গে ধর্ষণকাণ্ডে গ্রেফতারের সংখ্যা বেড়ে হল ৪। গার্ডের সঙ্গে যোগসাজশ করেই নির্যাতিতার ওপর গণধর্ষণ চালায় অভিযুক্তরা।

সাউথ ক্যালকাটা ল কলেজের ধর্ষিতা ছাত্রী জানিয়েছেন, ধর্ষণের ঘটনার আগে বারবার সাহায্য চেয়েও নিরাপত্তারক্ষীর থেকে সাহায্য মেলেনি। অভিযোগ মনোজিতদের নির্দেশ মিলতেই গার্ড রুম ছেড়ে বেরিয়ে যান ওই নিরাপত্তারক্ষী। নিজের করা এফআইআর’এ তাঁর বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ এনেছেন ধর্ষিতা ছাত্রী। কেন নিরাপত্তারক্ষী নিজের কাজ করেননি, কেন সব জেনেও চুপ করে ছিলেন তিনি তা নিয়ে উঠছে প্রশ্ন । নিরাপত্তা রক্ষীর বিরুদ্ধে আনা হয়েছে অপরাধ ধামাচাপা দেওয়ার অভিযোগ।

২৫ শে জুন ঘটনার সময় ডিউটিতে ছিলেন ওই নিরাপত্তারক্ষী। ধৃত ২ পড়ুয়াকে জেরা করে নিরাপত্তা রক্ষীকে গ্রেফতার করে পুলিশ। তাঁকে দফায় দফায় জেরা করে প্রথমে আটক, তারপর গ্রেফতার করা হয়। ঘটনার সময় ইউনিয়ন রুমের বাইরে পাহারায় ছিল দুই আইন পড়ুয়া। সাড়ে সাতটা থেকে এগারোটা পর্যন্ত, প্রায় চার ঘণ্টা সময় নিরাপত্তা রক্ষী নিজের ঘর থেকে বাইরে ছিলেন। ধৃত ব্যক্তি খড়দহের বাসিন্দা, কসবায় ভাড়া থাকতেন।

প্রসঙ্গত, নিজের কলেজেই গণধর্ষিতা হয়েছে ওই আইনের ছাত্রী। ধর্ষণের অভিযোগ পেয়ে আগেই মনোজিত মিশ্র, প্রমিত মুখোপাধ্যায় এবং জেব আহমেদকে গ্রেফতার করে পুলিশ। তদন্তে নেমে ঘটনাস্থলে গিয়ে ফরেন্সিক টিম উদ্ধার করেছে চুল, প্রমাণ মিলেছে ধস্তাধস্তিরও। নির্যাতিতার মেডিক্যাল রিপোর্টে গলায় কামড়ের দাগ, সারা শরীরে মারধরের চিহ্ন পাওয়া গিয়েছে। যৌনাঙ্গে রয়েছে গভীর ক্ষত। সব মিলিয়ে গণধর্ষণের প্রমাণ স্পষ্ট।

কসবার আইন কলেজে তরুণী ধর্ষণ ঘটনায় স্বতঃপ্রণোদিত ভাবে পদক্ষেপ করেছে জাতীয় মহিলা কমিশন। এই ঘটনায় কী কী পদক্ষেপ করা হয়েছে, তা জানিয়ে তিন দিনের মধ্যে বিস্তারিত রিপোর্ট করে জমা দিতে বলা হয়েছে পুলিশকে। কলেজের ভিতরে গণধর্ষণের ঘটনা কীভাবে ঘটতে পারে সেই বিষয়ে প্রশ্ন উঠছে। পড়ুয়াদের নিরাপত্তা নিয়েও আশঙ্কা প্রকাশ করেছে অভিভাবকরা।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের