ফের সোনম কাণ্ডের ছায়া, স্বামীকে খুন করে গ্রেফতার মহিলা

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: স্বামীকে ষড়যন্ত্র করে হত্যার অভিযোগে গ্রেফতার মহিলা। শনিবার পুলিশ জানিয়েছে, বিহারের ঔরঙ্গাবাদ জেলায় প্রেমিকের সহায়তায় স্বামীকে খুন করে ওই মহিলা। পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, বান্দেয়া থানার আওতাধীন আমাউনা গ্রামের একটি মাঠ থেকে তার স্বামী বিক্কুর মৃতদেহ উদ্ধার হন। এরপর ২৫ জুন মহিলাকে গ্রেফতার করা হয়।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে দাউদনগরের (ঔরঙ্গাবাদ) সাব-ডিভিশনাল পুলিশ অফিসার (এসডিপিও) কুমার ঋষিরাজ বলেন, “২১ জুন উদ্ধার হওয়া মৃতদেহটিতে বাইরে থেকে আঘাতের চিহ্ন ছিল। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্ত এবং মৃত পরিবারের সদস্যদের বক্তব্য থেকে জানা গিয়েছে যে বিক্কুকে হত্যা করা হয়েছে। তদন্তকারীরা জানতে পেরেছেন যে মৃতের স্ত্রী প্রেমিকের সহায়তা নিয়ে ষড়যন্ত্র করে স্বামীকে হত্যা করে।”

তিনি আরও বলেন, “২৫ জুন ওই মহিলাকে গ্রেফতার করা হয়েছিল। তিনি নিজের অপরাধ স্বীকার করেছিলেন। মহিলা এবং তার প্রেমিক মিলে হত্যার ষড়যন্ত্রের বাস্তবায়ন করেছিলেন ঘটায়।” পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, মহিলার প্রেমিককে গ্রেফতারের জন্য তল্লাশি শুরু করা হয়েছে।

কিছুদিন আগে অন্ধ্রপ্রদেশের একটি খালে এক ব্যক্তির মৃতদেহ পাওয়া গিয়েছিল। তারপরেই পুলিশ জানতে পেরেছিল যে ওই ব্যক্তিকে তাঁর স্ত্রী হত্যা করেছে প্রেমিকের সঙ্গে মিলে। মাত্র এক মাস আগেই মেঘালয়ে মধুচন্দ্রিমা সারতে গিয়ে স্বামী রাজা রঘুবংশীকে খুন করিয়েছিল স্ত্রী সোনম রঘুবংশী। এতে তাকে সাহায্য করেছিল  প্রেমিক রাজ কুশওয়াহ ও তার বন্ধুরা। এই ঘটনা যেন হানিমুন মিস্ট্রিকেই আবার মনে করিয়ে দিল। তারও আগে মেরঠের মুসকান রাস্তোগি প্রেমিক সাহিল শুক্লর সঙ্গে মিলে প্রথমে স্বামী সৌরভ রাজপুতকে নির্মমভাবে হত্যা করে, তারপর দেহটি ১৫ টুকরো করে সিমেন্টের ড্রামে রেখে দেয়। খুনের ঘটনা প্রকাশ্যে আসার পর, পুলিশ অভিযুক্ত মুসকান এবং তার প্রেমিক সাহিলকে গ্রেফতার করে। তাই পরকীয়ায় জড়িয়ে স্বামী বা স্ত্রীকে হত্যার একের পর এক ঘটনা নিঃসন্দেহে ভাবাচ্ছে যে আধুনিকতা,,উদার মনস্কতা কোনদিকে নিয়ে যাচ্ছে মানুষকে।

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ