হাড়হিম হয়ে আসবে শুনলে, ৭ বছরের নাবালিকাকে ধর্ষণ করল ১৪ বছরের কিশোর

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল নাবালকের বিরুদ্ধে। তাঁরা দুজনেই একই গ্রামের বাসিন্দা। এই ঘটনায় এলাকায় ছড়িয়েছে প্রবল চাঞ্চল্য। ধর্ষণের ঘটনাটি ঘটেছে শনিবার ঘটেছে উত্তরপ্রদেশের বুলন্দশহরে। যে মেয়েটি নির্যাতনের শিকার হয়েছে তার বয়স ৭। ধর্ষক ১৪ বছরের এক কিশোর। নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে কিশোরের বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, সাত বছর বয়সী মেয়েটিকে ধর্ষণের অভিযোগে ১৪ বছর বয়সী ওই কিশোরকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশের মতে, ১৭ জুন সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে। নাবালিকা বাবড়ির কাছের একটি কল থেকে জল আনতে গিয়েছিল। তখন ওই কিশোর তাকে কাছে ডাকে। তারপর ভুলিয়ে ভালিয়ে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ও নিগৃহীতা একই গ্রামের বাসিন্দা।
মেয়েকে যন্ত্রণাকাতর দেখে পুলিশের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেন নাবালিকার বাবা। তিনি অভিযোগ করেছেন, ঘটনার পর ওই নাবালকের বাবাকে ফোন করে গোটা ঘটনা জানানো হয়। তাতে ফল হয় উলটো। ওই ব্যক্তি ছেলের দোষ স্বীকার বা যাচাই না করে রীতিমতো হুমকি দিতে থাকেন। এমনকি বেশি বাড়াবাড়ি করলে গোটা পরিবারকে খুন করা হবে বলে হুমকি পর্যন্ত দেন। ফোনে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয় নাবালিকার বাবাকে।
নিগৃহীতার বাবার অভিযোগের ভিত্তিতে ওই নাবালক এবং তার বাবার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এই প্রসঙ্গে সার্কেল অফিসার (খুরজা) পূর্ণিমা সিং বলেন, কিশোর অপরাধীকে সংশোধনাগারে পাঠানো হয়েছে। তার বাবাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
১৪ বছরের নাবালক ৭ বছরের নাবালিকাকে ধর্ষণ করেছে- এই অভিযোগ যদি সত্যি হয় তাহলে তা যথেষ্ট চিন্তার বিষয়। দিনে দিনে ভারতে ধর্ষণ মহামারীর রূপ নিচ্ছে। কলকাতার বিখ্যাত ল কলেজের গণধর্ষণকাণ্ডে এখন ভারত তোলপাড়। ২০২৪ সালে আরজিকর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে কর্মরত তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় গর্জে উঠেছিল গোটা বিশ্ব। কিছুদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্র একটি অ্যাডভাইজারি জারি করে নিজের দেশের নাগরিকদের পরামর্শ দিয়েছিল যে ভারত ভ্রমণে যাওয়া মার্কিন নারীরা ধর্ষণব্যাধি থেকে সুরক্ষিত থাকবেন। এই অ্যাডভাইজারি গোটা বিশ্বের সামনে ভারতের লজ্জার নিদর্শন।

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ