মেঘভাঙা বৃষ্টিতে লন্ডভন্ড উত্তরাখণ্ড, ভূমিধসে মৃত্যু ২ জনের, নিখোঁজ ৭, স্থগিত চারধাম যাত্রা

উত্তরাখণ্ডের উত্তরকাশীতে আচমকাই ভূমিধসে কমপক্ষে নয়জন শ্রমিক নিখোঁজ। ঘটনাটি ঘটেছে, রবিবার (২৯ জুন) ভোর তিনটে নাগাদ।

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তরাখণ্ডের উত্তরকাশীতে আচমকাই ভূমিধসে কমপক্ষে নয়জন শ্রমিক নিখোঁজ। ঘটনাটি ঘটেছে, রবিবার (২৯ জুন) ভোর তিনটে নাগাদ। প্রশাসনিক কর্মকর্তারা জানিয়েছেন, হঠাৎ-ই মেঘ ভেঙে বন্যার সৃষ্টি হয়। আর তাতেই ভেসে গিয়েছে যমুনোত্রী জাতীয় মহাসড়কের পাশে শিলাই এলাকায় একটি নির্মাণাধীন হোটেলের কাছে ১৯ জন শ্রমিকের থাকার জায়গাটি। যাদের মধ্যে ১০ জন শ্রমিককে উদ্ধার করা হলেও, ৭ জন শ্রমিক নিখোঁজ রয়েছেন। দুইজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় উত্তরকাশীর জেলা ম্যাজিস্ট্রেট প্রশান্ত আর্য জানিয়েছেন, “শিলাই য়ের কাছে একটি নির্মাণাধীন হোটেল রয়েছে। আর সেই হোটেলে কর্মরত শ্রমীকরা এর পাশেই একটি জায়গায় বসবাস করছিলেন। আর এই হোটেলের পাশেই একটি নতুন ভূমিধস অঞ্চল তৈরি হয়েছে। যেখানে আগে কখনও এমন ঘটনা ঘটেনি।

এটিকে নিরাপদ এলাকা হিসেবে বিবেচনা করা হত। কিন্তু আজ শ্রমিকদের ভেসে যাওয়ার ঘটনাটি মর্মান্তিক।ধ্বংসস্তূপ হোটেলের কাছে ধসে পড়ে শ্রমিকদের ক্যাম্পসাইটে আঘাত করে। সঙ্গে সঙ্গে জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (NDRF), এসডিআরএফ এবং পুলিশের একাধিক দল উদ্ধার অভিযানে পৌঁছন। এবং তাঁদের তৎপরতায় ১০ জন শ্রমিককে বাঁচানো সম্ভব হয়েছে। ২ জনকে বাঁচানো যায়নি। বাকি ৭ জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না।’ এই বিষয়ে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংল ধামি বলেছেন যে, তিনি ক্রমাগত কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং সকলের নিরাপত্তার জন্য প্রার্থনা করেছেন।’ আর এই ভারী বৃষ্টিপাতের কারণে আপাতত উত্তরাখণ্ডে চারধাম যাত্রা একদিনের জন্য স্থগিত করা হয়েছে। ভারতীয় আবহাওয়া অধিদফতর (আইএমডি) রবিবার এবং সোমবার উত্তরাখণ্ডে একটি লাল সতর্কতা জারি করেছে।

এই সময়টা উত্তরাখণ্ডে যাওয়া খুবই বিপজ্জনক। কারণ এই সময়টা এখানকার একাধিক বিচ্ছিন্ন স্থানে অত্যন্ত ভারী বৃষ্টিপাত হয়। সেই কারণে প্রশান্ত আর্য, খাদ্য সামগ্রীর অতিরিক্ত দাম নির্ধারণ বন্ধ করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। ভারতের অন্যতম পবিত্র তীর্থস্থান রয়েছে উত্তরাখণ্ডে। এই চারধাম যাত্রা প্রতি বছর লক্ষ লক্ষ ভক্তকে আকর্ষণ করে। যমুনোত্রী, গঙ্গোত্রী, কেদারনাথ এবং বদ্রীনাথের মধ্য দিয়ে এই যাত্রা করে ভক্তরা। প্রতি বছর দীপাবলির পর, চারধামের দরজা ভক্তদের জন্য বন্ধ করে দেওয়া হয় এবং পরের বছর এপ্রিল-মে মাসে আবার খুলে দেওয়া হয়। ছয় মাসব্যাপী এই তীর্থযাত্রায়, দেশ-বিদেশ থেকে লক্ষ লক্ষ ভক্ত চারধাম পরিদর্শন করেন।

ইন্দোনেশিয়ায় মিষ্টির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ