‘ওঁকে কোলে নিয়ে ঘুরতাম’, কাছের মানুষকে হারিয়ে শোকস্তব্ধ চিরঞ্জিৎ

অভিনেতা-বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তীর বাড়িতে শোকের ছায়া। ভাই অমিতাভ চক্রবর্তীকে হারালেন টলিউডের বর্ষীয়ান অভিনেতা।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অভিনেতা-বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তীর বাড়িতে শোকের ছায়া। ভাই অমিতাভ চক্রবর্তীকে হারালেন টলিউডের বর্ষীয়ান অভিনেতা। দিন তিনেক আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন অভিনেতার ভাই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। ভাইয়ের মৃত্যুতে শোকস্তব্ধ নায়ক। একটি সংবাদমাধ্যমের সঙ্গে ভাইয়ের সঙ্গে কাটানো নানা স্মৃতি তুলে ধরেছেন অভিনেতা। জানিয়েছেন, ভাই অমিতাভ চক্রবর্তীকে ছোটবেলায় কোলে নিয়ে ঘুরে বেড়াতেন তিনি। আজ তাঁকেই কাঁধে নিয়ে শ্মশানে যেতে হল। দিন তিনেক আগে সকালে ঘুম থেকে ওঠার পরেই মৃত্যু হয়েছেন অভিনেতার ভাইয়ের। তাঁর মৃত্যু যেন কিছুতেই মানতে পারছেন না অভিনেতা। তবে আচমকাই হৃদরোগৈ আক্রান্ত হলেন অমিতাভ চক্রবর্তী?

এই প্রসঙ্গে চিরঞ্জিৎ জানিয়েছেন, আপাতদৃষ্টিতে তাঁর ভাইয়ের শরীর একেবারেই ফিট ছিল। তেমন কোনও শারীরিক সমস্যা ছিল না তাঁর। মাঝে বুকে সামান্য অস্বস্তি বোধ করে ছিলেন তিনি। সঙ্গে সঙ্গে চিকিৎসকের নির্দেশ মেনে তাঁর ইসিজি করা হয়। রিপোর্টে কোনও সংক্রমণের হদিশ মেলেনি। এরপর চিকিৎসক তাঁকে ইকো কার্ডিও গ্রাম করানোর পরামর্শ দিয়েছিলেন। কিন্তু সেটা আর করাতে পারেননি অমিতাভ। তার আগেই সব শেষ। চিরঞ্জিৎ আরও জানিয়েছেন, ঘটনার দিন সকালে অমিতাভ ঘুম থেকে উঠে স্ত্রীকে বলেছিলেন, তাঁর আগের রাতে ঘুম ভাল হয়েছে। শরীর ঝরঝরে। স্ত্রীকে বিষয়টি জানাতে জানাতেই দরজায় ঘন্টা বাজে। স্ত্রী দরজা খুলতে যায়।

এরপর ফিরে এসে দেখতে পান অমিতাভ বিছানায় শুয়ে পড়েন। চোখ বন্ধ তাঁর। কিন্তু প্রাথমিকভাবে তিনি তাঁকে ডাকতে থাকেন। বাড়িতে যিনি এসেছিলেন তাঁর কথা বলেও অমিতাভকে ডাকতে থাকেন। কিন্তু কোনও সাড়া মেলে নি। কাউকে না ভুগিয়েই চোখের সামনে চলে গেলেন অভিনেতার ভাই। শুধু একটাই আফসোস অভিনেতার। শেষবার ভাইয়ের সঙ্গে দেখা হল না তাঁর। হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে মৃত্যু। বিশিষ্ট কবি, চিত্রশিল্পী শৈল চক্রবর্তীর সাত সন্তান। চিরঞ্জিতের আগে এক ভাই, এরপরে চার বোন। তার পর চিরঞ্জিৎ ও অমিতাভের জন্ম। গোলপার্কের বাড়িতে বোন আর দুই দিদির সঙ্গে অমিতাভ থাকতেন। নিয়মিত কথা হত তাঁদের। অমিতাভ পেশায় কমার্শিয়াল আর্টিস্ট ছিলেন।

যাদবপুরে বেপরোয়া গাড়ির ধাক্কায় জখম রিকশাচালক সহ কয়েক জন, গণপিটুনি চালককে

বন্ধ ক্যাফেতে রাতভর পার্টি, ২২ বছরের তরুণীকে গণধর্ষণের অভিযোগ দিল্লিতে, গ্রেফতার ৩

সাধারণ ছবি হয়ে যাবে সিনেমার পোস্টার, কীভাবে বানাবেন এই পোর্ট্রেট?

ওষুধও আর কাজ করবে না! বাড়ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ঝুঁকি

ব্যবসায় ভুল সিদ্ধান্তেই হতে পারে সর্বনাশ, সতর্ক থাকুন এই রাশির জাতকরা

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের