নিজের কন্যাকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ বারাসত পকসো আদালতের

Share:

নিজস্ব প্রতিনিধি, বারাসত: নিজের নাবালিকা কন্যাকে ধর্ষণের দায়ে নরপিশাচ বাবাকে  যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনালেন বারাসত পকসো  আদালতের(Barasat Pocso Court) বিচারক। ২০২২ সালে, নিউটাউন থানায় নাবালিকা কন্যার মা তার স্বামীর বিরুদ্ধে নিজের কন্যাকে ধর্ষণের অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত পিতাকে গ্রেফতার করে নিউটাউন থানার(Newtown P.S.) পুলিশ। পুলিশি তদন্তে অভিযুক্ত স্বীকার করেন, স্ত্রী বাড়িতে না থাকার সুযোগ সে তার নিজের মেয়েকে একাধিকবার ধর্ষণ করেছে। সোমবার বারাসত পকসো আদালতের বিচারক অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ড এবং পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায় অতিরিক্ত দু বছরের জেল হেফাজতের নির্দেশ দেন।

সরকারি আইনজীবী গৌতম সরকার(Goutam Sarkar) জানান, আদালত নিজের কন্যাকে ধর্ষণ করার অপরাধে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করার পাশাপাশি বাবাকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে। ওই টাকা অনাদায় আরো অতিরিক্ত কারাবাসের নির্দেশ দেওয়া হয়েছে। ধর্ষিতা নাবালিকার মা জানান তিনি চান তার স্বামীর এমন শাস্তি হোক যাতে আর কোন বাবা তার মেয়ের প্রতি এই ধরনের ঘটনা ঘটাতে সাহস না পায়। বর্তমানে তিনি অসুস্থ। নিজের নাবালিকা মেয়েকে একটি সরকারি হোস্টেলে রেখেছেন। সেখানে সে পড়াশোনা করছে। তার একটি ছেলে রয়েছে সে ছেলেটি বাপের বাড়িতে রয়েছে। তিনি নিজে অসুস্থ। মাথার উপর কোন ছাদ নেই। তার স্বামী দেবতার হওয়ার পর যে বাড়ি কেয়ারটেকার হিসেবে এসে কাজ করত সেই ঘরেই তারা থাকতো সেই ঘরটিও তাদের ছেড়ে দিতে হয়েছে।

এখন তাদের মাথার উপর কোন ছাদ নেই তারা ভেসে বেড়াচ্ছে। সুস্থ থাকায় গত চার মাস ধরে লোকের বাড়িতে কাজ করতে পারছেন না। নাবালিকার মায়ের চোখ তার নিজের স্বামী নিজের কন্যার সঙ্গে এই ধর্ষণের ঘটনা একাধিকবার ঘটায়। ভয় দেখায় যদি মা সহ কাউকে বলে দেয় তাহলে যে বাড়িতে তারা সে সময় থাকতো সেই বাড়ির ছাদ থেকে ফেলে দেবে। মা ও ভাইকে খুন করবে। ভয়ে প্রথমে এই নাবালিকা না বললেও একদিন সে তার মাকে কেঁদে সবকিছু বলে দেয়। এরপরই মা ও মেয়ে থানায় গিয়ে ধর্ষণের অভিযোগ দায়ের করে। গ্রেফতার হয় নিজের জন্মদাতা পিতা নিজের মেয়েকে ধর্ষণ করার অপরাধে। সেই অপরাধের সাজা করো না হয় সোমবার।

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

পড়ুয়ার আঁকা সরস্বতীর ছবি ছিঁড়ে বিতর্কে শিক্ষক, সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ

আফগানিস্তানে স্কুলের মধ্যেই বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন লোকাল ট্রেনের কামরাতেই, ভাইরাল ভিডিও

পালাবদলের ফুলেরাতে হাজির কেভিন পিটারসন! ঘুরে দেখলেন গ্রাম

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের