‘জ্যান্ত আগুনে পুড়িয়ে মারার হুমকি’, বাড়ি ছেড়ে পালালেন কুমিল্লার ধর্ষিতা হিন্দু তরুণী

Share:

নিজস্ব প্রতিনিধি, কুমিল্লা: পৈশাচিক ধর্ষণের শিকার হয়েও নিষ্কৃতি নেই। ধর্ষকের বিরদ্ধে মামলা তোলার জন্য ক্রমাগত চাপ দিয়ে চলেছে প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দলের নেতারা। মামলা না তুলে নিলে পরিবারশুদ্ধ জ্যান্ত পুড়িয়ে মারার হুমকি দিয়েছেন বিএনপির দাপুটে নেতা তথা প্রাক্তন সাংসদ কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের ঘনিষ্ঠ নেতারা। আর এর পরেই প্রাণ বাঁচাতে সপরিবারে বাড়ি ছেড়ে অন্যত্র চলে গিয়েছেন কুমিল্লার ধর্ষিতা হিন্দু তরুণী। গত সোমবারই তিনি দুই সন্তান ও বাবাকে নিয়ে এলাকা ছেড়েছেন। মুরাদনগরের ওসি জাহেদুর রহমান স্বীকার করেছেন, ‘প্রাণ বাঁচাতেই নির্যাতিতা নিরাপদ আশ্রয়ে চলে গিয়েছেন।’ যদিও হুমকিদাতা তথা বিএনপির প্রাক্তন সাংসদ কায়কোবাদের দাবি, ‘কেউ হুমকি দেয়নি। স্থানীয় থানার ওসি ও কুমিল্লার পুলিশ সুপার আওয়ামী লীগ নেতাদের কথামতো নির্যাতিতাকে জোর করে অন্যত্র সরিয়ে দিয়েছেন।’

বাপের বাড়ি বেড়াতে এসে গত বৃহস্পতিবার স্থানীয় বিএনপি ন্বেতা ফজর আলির ধর্ষণের শিকার হয়েছিলেন ২১ বছরের হিন্দু তরুণী। এমনকি বিবস্ত্র আবস্থায় তাঁর ভিডিও-সমাজমাধ্যমে ভাইরাল করে দেয় ধর্ষকের সঙ্গীরা। সমাজমাধ্যমে ওই ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হতেই দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে। সমালচনার মুখে গত রবিবার (২৯ জুন) রাজধানী ঢাকার সায়েদাবাদের এক হাসপাতাল থেকে গ্রেফতার করা হয় ধর্ষক ফজর আলীকে। আর ভিডিও ভাইরাল করার জন্য আরও চার জনকে গ্রেফতার করা হয়।

ওই ধর্ষণ মামলা তুলে নেওয়ার জন্য নির্যাতিতা তরুণী ও তার বাবার উপরে চাপ সৃষ্টি করেন মুরাদনগর উপজেলার বিএনপি আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন। প্রথমে চাপের মুখে মামলা তোলার কথা জানালেও পুলিশের শীর্ষ কর্তাদের আশ্বাসে মামলা প্রত্যাহার না করার সিদ্ধান্ত নেন নির্যাতিতা। আর তাতেই চটে লাল হয়ে যান বিএনপি নেতারা। গত সোমবার সকালে নির্যাতিতার বাড়িতে গিয়ে স্থানীয় বিএনপি নেতারা হুমকি দেন, ‘ধর্ষণ মামলা না তুললে পরিবারকে জ্যান্ত পুড়িয়ে মারা হবে।’ ওই হুমকির বিষয়টি স্থানীয় এক শিক্ষককে জানান নির্যাতিতা। তিনিই জেলা পুলিশের শীর্ষ মহলের সঙ্গে যোগাযোগ করেন। এর পরেই নিরাপত্তার কারণে নির্যাতিতাকে বাড়ি ছেড়ে অন্যত্র চলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। সেই পরামর্শ মেনেই তড়িঘড়ি বাড়ি ছাড়েন নির্তাতিতা তরুণি ও তার পরিবারের সদস্যরা।

অন্যদিকে গতকাল মঙ্গলবার (১ জুলাই) নির্যাতিতার বাড়ি গিয়ে প্রকাশ্যে হুমকি দিয়ে এসেছেন বিএনপির প্রাক্তন সাংসদ মোফাজ্জ্জল হোসেন কায়কোবাদ। হুঙ্কার ছুড়ে তিনি বলেন, ‘গ্রাম ছেড়েও ওই নির্যাতিতা ও তার পরিবারের সদস্যরা বাঁচতে পারবে না।  বাংলাদেশে এখন বিএনপির রাজত্ব চলছে। ফলে নির্যাতিতাকে খুঁজে বের করা হবে। মামলা না তুললে চরম শিক্ষা দেওয়া হবে।’ নির্যাতিতার পাশে দাঁড়ানোর জন্য মুরাদনগর থানার ওসি জাহেদুর রহমানকেও হুমকি দিয়েছেন কায়কোবাদ।

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

আখ দিয়ে কেন তুলসির বিয়ের মণ্ডপ তৈরি হয়? জানুন…

সাড়ে ৮ মাস অন্তঃসত্ত্বা অবস্থায় ম্যারাথন দৌড়ে নজির গড়লেন মার্কিন মহিলা

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

মাঝ আকাশে বিমানের ভিতরে সহযাত্রীদের আবদারে একের পর এক গান গাইলেন সোনু নিগম

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

বিরল জিনগত ত্রুটির চিকিৎসায় চাবিকাঠি হতে পারে ভিটামিন বি ১২

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের