নিত্যপ্রয়োজনীয় জিনিস হতে পারে সস্তা, GST নিয়ে নয়া চিন্তাভাবনা মোদি সরকারের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: জিএসটি নিয়ে বড়সড় পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার। এই চিন্তাভাবনা বাস্তবায়িত হলে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষেরা স্বস্তি পেতে পারেন। সূত্র মারফত পাওয়া তথ্য অনুসারে শীঘ্রই জিএসটি’তে বড়সড় স্বস্তি ঘোষণা হতে পারে। কেন্দ্রিয় সরকার কমাতে পারে জিএসটি’র হার। মোদি সরকার নাকি জিএসটি’র স্ল্যাব পরিবর্তনের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছে। এর ফলে ১২ শতাংশ জিএসটি স্ল্যাব নেমে আসতে পারে ৫ শতাংশে।

সূত্র মতে, সরকার এমন পণ্যের ওপর জিএসটি’তে ছাড় দিতে পারে যা সাধারণত মধ্য ও নিম্নবিত্ত পরিবারগুলিতে ব্যবহৃত হয় এবং ১২ শতাংশ জিএসটি ট্যাক্স স্ল্যাবের আওতায় আসে। সরকার এখন চিন্তাভাবনা করছে এই ধরনের পণ্যগুলিকে ৫ শতাংশ ট্যাক্স স্ল্যাবে রূপান্তরিত করার।

দৈনন্দিন জীবনে ব্যবহৃত বেশিরভাগ জিনিসই এই ১২ শতাংশ জিএসটি স্ল্যাবের মধ্যে আসে।  তাই জিএসটি কাউন্সিলের ৫৬ তম সভায় একটি বড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে। চলতি জুনেই  জিএসটি কাউন্সিলের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা। তাতে যদি জিএসটি কমানোর সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে তার প্রভাব পড়বে জুতো, মিষ্টি, পোশাক, সাবান, টুথপেস্ট এবং দুগ্ধজাত পণ্যের ওপর। এই জিনিসগুলি সবই এখন ১২ শতাংশ স্ল্যাবের মধ্যে রয়েছে। ৫ শতাংশ জিএসটি স্ল্যাবের মধ্যে আনা হলে স্বভাবতই তা সস্তা হবে।

দেশে জিএসটি’র হার সাধারণত কাউন্সিল দ্বারা নির্ধারিত হয়। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রতিনিধিরাও এই পরিবর্তনের বিষয়ে যে কোনও সিদ্ধান্ত নিয়ে থাকেন। ভারতে বর্তমানে চারটি জিএসটি স্ল্যাব রয়েছে। সেগুলি হল- ৫%, ১২%, ১৮%, ২৮%। শস্য, ভোজ্যতেল, চিনি, স্ন্যাকস এবং মিষ্টি ছাড়াও সোনা রূপা এবং অন্যান্য সকল পণ্য বিভিন্ন বিভাগ অনুসারে কর স্ল্যাবে রাখা হয়েছে।

জিএসটি নিয়ে বড় ধরনের স্বস্তির ইঙ্গিত আগেই সরকারের পক্ষ থেকে পাওয়া গিয়েছিল। মার্চ মাসে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনও বলেছিলেন জিএসটি ট্যাক্স স্ল্যাব যৌক্তিক করার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর জিএসটি হার আরও কমবে। তখন থেকে জিএসটি স্ল্যাব পরিবর্তনের আশা ছিল। এখন কবে আশা পূরণ হয় তাই দেখার।

ইন্দোনেশিয়ায় মিষ্টির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ