১৭ দিনে ৭টি ধর্ষণ! বিজেপি শাসিত ওড়িশায় ছাগল চরাতে গিয়ে গণধর্ষিত যুবতী

Share:

নিজস্ব প্রতিনিধি, কটক: ছাগল চড়াতে গিয়ে ধর্ষণের শিকার যুবতী। ঘটনাটি ঘটেছে ওড়িশায়। দুজন যুবক মিলে ওই যুবতীকে গণধর্ষণ করে। মহিলা ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছেন। গত ২০ দিনেরও কম সময়ের মধ্যে এটি বিজেপি শাসিত ওড়িশা রাজ্যে সপ্তম যৌন নির্যাতনের ঘটনা। এতে নারীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ এবং পূর্বাঞ্চলীয় রাজ্যে আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ভালুখাইয়ের জঙ্গলে ছাগল চরাতে গিয়েছিলেন ওই যুবতী। তখন ভজমান ভোই এবং সুনন্দ পিহু নামে দুই যুবক তাঁকে ভুল পথে নিয়ে যায়। এরপর উভয়ে মিলেই যুবতীকে ধর্ষণ করে। ঘটনার কয়েক ঘন্টা পরে ভোই এবং পিহু উভয়কেই নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়।

“ছাগল চরাতে যাওয়ার সময় ভালুখাই জঙ্গলের কাছে এক যুবতীকে ভজমান ভোই এবং সুনন্দা পিহু নামে দুই যুবক গণধর্ষণ করেছে বলে অভিযোগ। যুবতীকে নির্মমভাবে ধর্ষণ করা হয়েছে। খবর পেয়ে আমরা অভিযান চালিয়ে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছি,” জানিয়েছেন বৈরি থানার ইনচার্জ অনসুমালা দাস জানিয়েছেন।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন যে অভিযুক্তরা নির্যাতিতার পরিচিত ছিল। সেই জন্যই যুবতী তাদের বিশ্বাস করেছিলেন। পুলিশ এই বিষয়ে বিস্তারিত তদন্ত চালাচ্ছে।

জুনের মাঝামাঝি থেকে ওড়িশা রাজ্য জুড়ে ধর্ষণের বেশ কয়েকটি ঘটনা সামনে এসেছে। তার মধ্যে কিছু আবার গণধর্ষণ। মঙ্গলবার, পুলিশ জানিয়েছে যে ২৮ জুন গঞ্জাম জেলায় এক দূর সম্পর্কের আত্মীয় কর্তৃক সপ্তম শ্রেণির এক ছাত্রী ধর্ষিত হয়েছে। ২২ বছর বয়সী অভিযুক্তকে পরে গ্রেফতার করা হয়।

২৫ জুন, গঞ্জাম জেলায় এক ক্লিনিক মালিক কর্তৃক ১৭ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে। পৃথক একটি ঘটনায়, ময়ূরভঞ্জ জেলার একটি স্থানীয় মন্দির থেকে বাড়ি ফেরার সময় এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠেছিল।

১৯ জুন ময়ূরভঞ্জ জেলায় ৩১ বছর বয়সী এক তরুণীকে চারজন মিলে গণধর্ষণ করে। একদিন আগে, কেওনঝড় জেলায় বাড়ির কাছে একটি ধানক্ষেতে গাছ থেকে ঝুলন্ত অবস্থায় ১৭ বছর বয়সী এক কিশোরীর মৃতদেহ পাওয়া যায়। পরিবারের দাবি, আগের দিন সন্ধ্যা থেকে কিশোরী নিখোঁজ ছিল। পুলিশ নিশ্চিত করেছে যে তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পরিবারের অভিযোগ, মৃত্যুর আগে তাকে যৌন নির্যাতন করা হয়েছিল। ১৫ জুন গোপালপুর সমুদ্র সৈকতে এক কলেজ ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ওঠে। সেই ঘটনায় ১০ জনকে গ্রেফতার করা হয়।

ইন্দোনেশিয়ায় মিষ্টির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ