নাবালিকার ওপরে যৌন নির্যাতন চালানোর অভিযোগে গ্রেফতার ২

Share:

নিজস্ব প্রতিনিধি,বহরমপুর: নাবালিকার ওপরে যৌন নির্যাতন চালানোর অভিযোগে পকসো আইনে দুজনকে গ্রেফতার করেছে বহরমপুর থানার(Baharampur P.S.) পুলিশ।ধৃত দু’জনের মধ্যে এক জন সম্পর্কে নাবালিকার জামাইবাবু। জানা গিয়েছে, জামাইবাবু সুরজিৎ হালদার ও তার বন্ধু অর্ক দত্ত দুজনে মিলে গত এক মাস ধরে ১৫ বছরের ওই কিশোরীর ওপরে যৌন নির্যাতন চালাচ্ছিল বলে অভিযোগ।ওই নাবালিকার মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে বহরমপুরের খাগড়া(Khagra) এলাকা থেকে সুরজিৎ এবং বহরমপুর থানার অযোধ্যানগর থেকে অর্ককে গ্রেফতার করে নিয়ে আসে বহরমপুর থানার পুলিশ।

সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে ধৃতদের বুধবার পকসো আদালতে পেশ করা হয়েছে। এই ধরনের ঘটনা তারা এর আগেও ঘটিয়েছে কিনা তা যাচাই করছে পুলিশ। পুলিশ ওই নাবালিকার বয়ান আদালতে নিয়ে গিয়ে রেকর্ড করাচ্ছে। ওই নাবালিকাকে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। দ্রুততার সঙ্গে পুলিশ এই ঘটনায় চার্জশিট আদালতে পেশ করবে বলে জানা গিয়েছে।এর মধ্যেই রাজ্যে বিভিন্ন জেলার পকসো আদালতে (POCSO Court)একাধিক যৌন নির্যাতনের ঘটনায় যাবজ্জীবন করা দন্ড এবং কঠোর শাস্তির ঘোষণা করেছেন বিচারকরা।

নাবালিকাদের ওপর যৌন নির্যাতনের ঘটনা ঢুকতে প্রশাসন তৎপর। তারপরেও এই ধরনের সামাজিক ব্যাধি ক্রমাগত ঘটছে। মনস্তত্ত্ববিদদের মতে এক শ্রেণী মানুষের মধ্যে যৌনলালসার ক্ষুধা বেড়ে গিয়েছে। ডিজিটাল মাধ্যমে প্রতিনিয়ত নানা ধরনের কুরুচিকর ভিডিও দেখে এই ধরনের যৌন লালসা লিপ্ত হচ্ছেন বেশ কিছু মানুষজন। বিজ্ঞানের সুপ্রভাত নয় কুপ্রভাব গ্রাস করছে সমাজের বেশিরভাগ মানুষকে। তার জন্যই নাবালিকাদের ওপর যৌন নির্যাতন, অত্যাচার এবং নানা ধরনের অপরাধের ঘটনা বাড়ছে।

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

পড়ুয়ার আঁকা সরস্বতীর ছবি ছিঁড়ে বিতর্কে শিক্ষক, সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ

আফগানিস্তানে স্কুলের মধ্যেই বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন লোকাল ট্রেনের কামরাতেই, ভাইরাল ভিডিও

পালাবদলের ফুলেরাতে হাজির কেভিন পিটারসন! ঘুরে দেখলেন গ্রাম

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?