সন্তান নিতে চাইছেন? মা ও বাবা উভয়েরই সুষম খাদ্যগ্রহণ প্রয়োজন, মত বিশেষজ্ঞের

সন্তানধারণের ক্ষেত্রে মা ও বাবা উভয়েরই সুষম খাদ্যগ্রহণ প্রয়োজন। এক্ষেত্রে কোন খাবারগুলি খাবেন জেনে নিন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পৃথিবীতে একজন সুস্থ সন্তানের জন্ম দিতে মা ও বাবা উভয়কেই স্বাস্থ্যের দিকে নজর দিতে হয়। গর্ভধারণের ক্ষেত্রে পুরুষ ও মহিলা উভয়েরই শরীরে পুষ্টিকর উপাদানের উপস্থিতি গুরুত্বপূর্ণ। এই সময় বিশেষ করে মা কে আয়রন, ফলিক অ্যাসিড ও ভারসাম্যযুক্ত ম্যাক্রো ও মাইক্রো  নিউট্রিয়েন্ট বিশেষভাবে জরুরী।  এতে বাচ্চার জন্ম পরবর্তী সময় স্বাস্থ্য ভালো থাকে তো বটেই। পাশাপাশি মিসক্যারেজের সম্ভবনাও কমায়। আমাদের দেশে অধিকাংশ মহিলাই গর্ভাবস্থায় সুষম খাদ্য পাননা। সেক্ষেত্রে সন্তান ধারণে নানা সমস্যা দেখা যায়। বিশেষজ্ঞদের মত সন্তানধারণের ক্ষেত্রে মা ও বাবা উভয়েরই সুষম খাদ্যগ্রহণ প্রয়োজন। তাই জেনে নিন কোন খাবারগুলি এক্ষেত্রে খাবেন।

ফার্টিলিটি উন্নত করার জন্য পুরুষ ও মহিলারা যে মাইক্রো নিউট্রিয়েন্টের গ্রহণ করবেন তা হল- 

শাকসবজি– বি ক্যারোটিন সমৃদ্ধ কুমড়ো, ডাল, গাজর, ভিটামিন সি সমৃদ্ধ ফল ও সবজি। যেমন টমেটো, লেবু ইত্যাদি। ফলিক অ্যাসিড সমৃদ্ধ ফুলকপি, ব্রকোলি, কমলালেবু। জিঙ্ক সমৃদ্ধ ডিম, মাংস, বাদাম ইত্যাদি।

গর্ভাবস্থায় মায়েরা যে খাবারগুলি অবশ্যই খাবেন- 

ক্যালশিয়াম জাতীয় খাবারঃ দুধ ও দুগ্ধজাত খাবার হল ক্যালশিয়ামের একটি গুরুত্বপূর্ণ উৎস। স্থূলতার সমস্যা থাকলে কম ফ্যাটযুক্ত খাবার খেতে পারেন। 

প্রোটিনঃ মাছ, মাংস, ডিম, বাদাম,  মুসুর ডাল ইত্যাদি প্রোটিন সমৃদ্ধ খাবার তালিকায় রাখুন। 

শাকসবজি ও ফলঃ এইসময় নানা রকমের ফল খাওয়ার অভ্যাস করুন খান। এছাড়াও সবুজ শাকপাতা ও স্টার্চযুক্ত সবজি খান। প্রতিদিনের খাবারে ২-৩ ধরণের সবজি রাখুন। 

শস্যদানাঃ এইসময় সিরিয়াল খাওয়া অভ্যাস করুন। ফলিক অ্যাসিডসমৃদ্ধ শস্য খান। 

কী কী খাবেন না?

অ্যালকোহলঃ  অ্যালকোহল এইসময় একেবারে এড়িয়ে চলবেন। গর্ভাবস্থায় মদ্যপান আপনার ও আপনার গর্ভজাত সন্তানের জন্য মারাত্বক ক্ষতিকর।

কফিঃ এই সময় ঘন ঘন চা ও কফি খাওয়া থেকে বিরত থাকুন। অতিরিক্ত চা ও কফি খেলে খিদে নষ্ট হয়। সঙ্গে শরীরে এইসময় নানা সমস্যা দেখা দিতে পারে। তাই এই সময় অতিরিক্ত মাত্রায় চা কফি খাওয়া থেকে বিরত থাকুন।

প্রক্রিয়াজাত খাবারঃ গর্ভাবস্থায় প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলাই উচিত। প্রক্রিয়াকরণের জন্য ব্যবহৃত নানা উপাদান গর্ভবতী মায়ের জন্য অত্যন্ত ক্ষতিকর। 

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাইকোর্টের ধমক খেয়েও বেলাগাম অভিষেক, ফের বিচারপতিদের আক্রমণ মমতাপন্থী সাংসদের

পাঁচ দিন নিখোঁজ থাকার পর নদীর ঘাটে মিলল ১৬ বছরের কিশোরীর দেহ, চাঞ্চল্য বাগদায়

‘এখন IPL- এর আর কোনও অর্থ নেই’, ধোনির অবসরে মনখারাপ ভক্তদের

স্কুলে ব্যালকনি থেকে ঝাঁপ অষ্টম শ্রেণির ছাত্রের, চাঞ্চল্য দমদমে

কার্তিক পুজো উপলক্ষে সেজে উঠেছে কাটোয়া, নজর কাড়বে কার্তিক লড়াই

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

ডিউটিতে গরহাজির থাকাকালীন চিকিৎসা ব্যবস্থা নিয়ে অভিযোগ, কলকাতা মেডিক্যালের ৮ ইন্টার্নকে শোকজ

জল্পনায় ইতি, IPL-থেকে অবসর নিলেন মহেন্দ্র সিং ধোনি

গুড়াপে ধর্ষণ-খুন কাণ্ডে ফাঁসির সাজা বহাল রাখল কলকাতা হাইকোর্ট

শুভেন্দুর উদ্যোগে ডিসেম্বরে ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ

পারিশ্রমিক কমিয়ে লখনউ ছেড়ে কোথায় গেলেন শামি? জানুন…

তোলাবাজি রুখতে কোর কমিটি তৈরি করল বিজেপি, দায়িত্বে লকেট-সৌমিত্ররা

ফের রক্তাক্ত পাকিস্তান, এক মেজরসহ ৬ পাক সেনাকে খতম করার দাবি বিএলএ-এর