বেপরোয়া গাড়ি চালনায় মৃত্যু হলে মিলবে না ক্ষতিপূরণ, রায় সুপ্রিম কোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: বেপরোয়া গাড়ি চালনায় মৃত্যু হলে পাওয়া যাবে না ক্ষতিপূরণ, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। এর ফলে বীমা কোম্পানিগুলি স্বস্তিত নিঃশ্বাস ফেলেছে। এদিন স্পষ্ট করে জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত যে বেপরোয়া গাড়ি চালানোর ফলে দুর্ঘটনা ঘটলে বীমা কোম্পানিগুলি মৃত ব্যক্তির পরিবারকে ক্ষতিপূরণ দিতে বাধ্য নয়। একটি মামলার শুনানিতে এই রায় দান করেছে আদালত।

দ্রুত গতিতে গাড়ি চালানোর সময় এক ব্যক্তি মামা গিয়েছিলেন। তারপর বীমা কোম্পানির কাছে ক্ষতিপূরণ দাবি করে তাঁর পরিবার। বীমা কোম্পানি ক্ষতিপূরণে রাজি না হওয়ায় শীর্ষ আদালতের দ্বারস্থ হন তাঁরা। মৃত ব্যক্তির স্ত্রী, পুত্র এবং বাবা-মা আদালতে জানায় ৮০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে তাঁদের। এই দাবিকে নস্যাত করে দিয়ে ক্ষতিপূরণে অস্বীকৃতি জানিয়েছে বিচারপতি পিএস নরসিমা এবং আর মহাদেবনের বেঞ্চ।

২০২৪ সালের ২৩ নভেম্বর কর্ণাটক হাইকোর্টও একই নির্দেশ দিয়েছিল। সেই আদেশে হস্তক্ষেপ করতে অস্বীকৃতি জানিয়েছে শীর্ষ আদালত। কর্নাটক আদালত সেই সময় মৃতের আইনি উত্তরাধিকারীদের ক্ষতিপূরণ দাবি করে দায়ের করা আবেদন খারিজ করে দিয়েছিল।

বুধবার জারি করা এক আদেশে বেঞ্চ জানিয়েছে, “আমরা হাইকোর্টের দেওয়া রায়ে হস্তক্ষেপ করতে আগ্রহী নই। তাই, ক্ষতিপূরণের আবেদন খারিজ করা হল।” দুর্ঘটনাটি ঘটেছিল ২০১৪ সালের ১৮ জুন। সেই সময়  এন এস রবিশা নামে এক ব্যক্তি মল্লাসান্দ্রা গ্রাম থেকে আরাসিকেরে শহরের দিকে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। তাঁর বাবা, বোন এবং তাঁদের সন্তানরাও সেই গাড়িতে ছিলেন।

রবিশা ট্রাফিক নিয়ম না মেনে গাড়িটি অত্যন্ত জোরে বেপরোয়াভাবে চালাচ্ছিলেন। ফলে একসময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দুর্ঘটনায় রবিশা মারাত্মক আহত হন। পরে তিনি মারা যান।

হাইকোর্ট বলেছে যে “দুর্ঘটনাটি মৃত ব্যক্তির নিজের বেপরোয়া এবং অবহেলামূলক গাড়ি চালানোর কারণে ঘটেছে। তিনি নিজেই অপরাধী ছিলেন, তাই আইনগত উত্তরাধিকারীরা তাঁর মৃত্যুর জন্য কোনও ক্ষতিপূরণ দাবি করতে পারবেন না।”

ইন্দোনেশিয়ায় মিষ্টির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ