ব্যাঙ্ক জালিয়াতির দায়ে আল্লু অর্জুনের বাবাকে ৩ ঘন্টা জেরা ইডির

তেলেগু সুপারস্টার আল্লু অর্জুনের পরিবারের আবারও বিপদ! এবার আইনী ঝামেলায় জড়ালেন সুপারস্টারের বাবা তথা বিখ্যাত চলচ্চিত্র প্রযোজক আল্লু অরবিন্দ।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ তেলেগু সুপারস্টার আল্লু অর্জুনের পরিবারের আবারও বিপদ! এবার আইনী ঝামেলায় জড়ালেন সুপারস্টারের বাবা তথা বিখ্যাত চলচ্চিত্র প্রযোজক আল্লু অরবিন্দ। ব্যাঙ্ক জালিয়াতির মামলায় তাঁকে তলব করে তিনঘন্টা জেরা করল ইডি। সূত্রের খবর, রামকৃষ্ণ ইলেকট্রনিক্স ব্যাঙ্ক কেলেঙ্কারির মামলার অংশ হিসেবে ইডি কর্মকর্তারা আল্লু অরবিন্দকে প্রায় তিনঘন্টা জিজ্ঞাসাবাদ করেছেন। জানা গিয়েছে যে, ২০১৮-১৯ সালের মধ্যে সংঘটিত এই ব্যাঙ্ক কেলেঙ্কারির সঙ্গে সম্পর্কিত আর্থিক লেনদেন এবং সম্পত্তি ক্রয় সম্পর্কিত অনেক প্রশ্ন করা হয়েছে আল্লু অর্জুনের বাবাকে। তবে এই শেষ নয়, আগামী সপ্তাহে আবারও ইডি কর্মকর্তারা তাঁকে জিজ্ঞাসাবাদের জন্যে হাজিরা দিতে বলেছেন। অতীতে সংঘটিত কেলেঙ্কারির বিষয়ে চলমান তদন্তের প্রেক্ষাপটে, এটি আল্লু অরবিন্দের জন্যে একটি অপ্রত্যাশিত ধাক্কাই বটে! ঘটনার সূত্রপাত কোথা থেকে? ২০১৮ সালে রামকৃষ্ণ ইলেকট্রনিক্স ব্যাঙ্ক কেলেঙ্কারির অংশ হিসেবে আল্লু অর্জুনের বাবাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এই ব্যাঙ্কের বিরুদ্ধে ১০১.৪৮ কোটি টাকা জালিয়াতির অভিযোগ রয়েছে। তাই এই কেলেঙ্কারির সঙ্গে আল্লু অরবিন্দ কোনভাবে জড়িত আছেন কিনা সেই কারণে আল্লু অরবিন্দকে জেরা করা হয়েছে। তবে এই তদন্তের অংশ হিসেবে অরবিন্দ কী উত্তর দিয়েছেন তা এখনও জানা যায়নি। ইডি কর্মকর্তারা নোটিশ জারি করে বলতেছেন যে, তাঁকে পরবর্তী তদন্তেও হাজির থাকতে হবে। এবং এই ব্যাংক কেলেঙ্কারির সম্পর্কে সম্পূর্ণ বিবরণ এখনও জানা যায়নি। প্রসঙ্গত, আল্লু অরবিন্দ তেলেগু ইন্ডাস্ট্রির একজন তারকা প্রযোজক। আল্লু রামলিঙ্গাইয়ার উত্তরাধিকারী হিসেবে তিনি তেলেগু ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন। এরপর তিনি গীতা আর্টস ব্যানার প্রতিষ্ঠা করেন। যে ব্যানারের অধীনে একাধিক ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছেন তিনি। তিনি তেলেগু ইন্ডাস্ট্রির শীর্ষ স্থানীয় প্রযোজকদের মধ্যে একজন। যদিও আল্লু অরবিন্দের তিন ছেলেই নায়ক হিসেবে ইন্ডাস্ট্রিতে রিজ করছেন। কিন্তু আল্লু অর্জুনই কেবলমাত্র প্রতিষ্ঠিত হয়েছেন। যিনি ইন্ডাস্ট্রিকে একাধিক ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছেন।

তবে পুষ্পা সিরিজের ছবির মাধ্যমে তিনি প্যান ইন্ডিয়া পর্যায়েও পৌঁছে গিয়েছেন। তাঁর পুষ্পা 1 এবং 2 দুটোই সাফল্যমণ্ডিত হয়েছে। বর্তমানে আল্লু Atlee-এর পরবর্তী বড় প্রকল্পের কাজ শুরু করেছেন। আল্লু অরবিন্দও প্রযোজক হিসেবে বেশ কিছু সিনেমা নিয়ে ব্যস্ত রয়েছেন। তবে ইডি কর্মকর্তারা আল্লু অরবিন্দের বিরুদ্ধে নোটিশ জারি করলে ইন্ডাস্ট্রির অন্দরমহলে কিছু আলোচনা জন্ম দিয়েছে।

ইন্দোনেশিয়ায় মিষ্টির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ