রোগী বেশে অভিনেত্রীর চিকিৎসক বাবাকে গুলি করে পালাল দুষ্কৃতীরা, তদন্তে পুলিশ

শুক্রবার (৪ জুলাই) বিকেলে পঞ্জাবি অভিনেত্রী তানিয়ার বাবা অনিল জিৎ সিং কাম্বোজকে গুলি করা হয়েছে। পঞ্জাবের মোগা জেলার কোট ইসে খান শহরে নিজের ক্লিনিকেই গুলিবিদ্ধ হয়েছেন তিনি

Share:

নিজস্ব প্রতিনিধি: পপ গায়ক সিধু মুসেওয়ালার পর পঞ্জাবি ইন্ডাস্ট্রিতে আবারও দুর্ঘটনা! শুক্রবার (৪ জুলাই) বিকেলে পঞ্জাবি অভিনেত্রী তানিয়ার বাবা অনিল জিৎ সিং কাম্বোজকে গুলি করা হয়েছে। পঞ্জাবের মোগা জেলার কোট ইসে খান শহরে নিজের ক্লিনিকেই গুলিবিদ্ধ হয়েছেন তিনি। হ্যাঁ, অভিনেত্রীর বাবা পেশায় একজন চিকিৎসক। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে, এদিন দুজন অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি মোটরসাইকেলে করে এসে হারবানস নার্সিং হোমে প্রবেশ করেন। যেখানে কাম্বোজ রোগী দের সেবা করছিলেন। আততায়ীরা রোগী পরিচয়ে হাসপাতালে প্রবেশ করেছিলেন। এরপর নায়িকার বাবার সঙ্গে তাঁরা উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়েন।

তখনই তাঁরা অভিনেত্রীর বাবাকে গুলো চালিয়ে পালায়। বর্তমানে চিকিৎসকের অবস্থা সঙ্কটজনক, তিনি হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন। ঘটনার পরেই তাঁকে তাৎক্ষণিকভাবে মোগার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রতিবেদনে আরও জানানো হয়েছে যে, তানিয়ার বাবাকে আক্রমণের আগে হুমকি দেওয়া হয়েছিল। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়নি। পুলিশ সুপার (মোগা) জানিয়েছেন, ‘তাঁকে হত্যার উদ্দেশ্যেই আক্রমণকারীরা রোগী বেশে হাসপাতালে প্রবেশ করেছিল। এরপর তাঁরা চিকিৎসক কে খুব কাছ থেকে গুলি চালায়। আমরা চাঁদাবাজির হুমকি-সহ সন্দেহ করছি। বর্তমানে বিষয়টি তদন্তাধীন। এই প্রথম নয়, চিকিৎসক এর আগেও একাধিকবার হুমকি পেয়েছিলেন।’ বর্তমানে পুলিশ নার্সিংহোমটি সিল করে দিয়েছে, রোগীদের প্রবেশাধিকার সীমিত করেছে। ফরেনসিক দল ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করছে।

 

 

View this post on Instagram

 

A post shared by ᴛᴀ̶ɴɪᴀ (@taniazworld)

সন্দেহভাজনদের গতিবিধি সনাক্ত করতে পুলিশ কর্তৃপক্ষ কাছাকাছি এলাকার CVTV ফুটেজ গুলি পরীক্ষা করছে। এদিকে অভিনেত্রীর বাবা গুলি বিদ্ধ হওয়ার পর তানিয়ার দল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জানিয়েছেন, “তানিয়া এবং পরিবারের পক্ষ থেকে, আমরা জানাতে চাই যে এটি তার এবং তার পরিবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আবেগঘন সময়। আমরা মিডিয়ার কাছে তাদের গোপনীয়তার প্রতি শ্রদ্ধা জানাতে বিনীত অনুরোধ করছি।” উল্লেখ্য, তানিয়া ২০১৮ সালের পঞ্জাবি ছবি ‘কিসমত’-এ অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিতি পেয়েছেন, যেখানে অ্যামি ভার্ক এবং সারগুন মেহতা প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন। এছাড়াও তিনি গুড্ডিয়ান পাটোলে, রাব দা রেডিও 2, সুফনা, বাজরে দা সিত্তা এবং ওয়ে মাখনা সহ বেশ কয়েকটি পঞ্জাবি ছবিতে অভিনয় করেছেন।

ইন্দোনেশিয়ায় মিষ্টির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ