শ্যামাপ্রসাদের জন্মজয়ন্তী উদযাপন ঘিরে প্রকাশ্যে দিলীপ ও শুভেন্দু গোষ্ঠীর তরজা….

Share:

নিজস্ব প্রতিনিধি, তমলুক: পূর্ব মেদিনীপুরে ফের প্রকাশ্যে আদি-নব্য বিজেপির দ্বন্দ্ব। শ্যামাপ্রসাদ মুখাপাধ্যায়ের জন্মজয়ন্তী উদযাপন ঘিরে প্রকাশ্যে দিলীপ গোষ্ঠী ও শুভেন্দু  (Suvendu) গোষ্ঠীর তরজা। দিলীপ ঘোষ ট্র্যাকের বাইরে চলছেন দাবি বিজেপির এক গোষ্ঠীর। দিলীপ ঘোষকে (Dilip Ghosh) ব্রাত্য করেছে শুভেন্দু কটাক্ষ তৃণমূলের। বিজেপির নতুন রাজ্য সভাপতি হওয়ার পরেই শমীক ভট্টাচার্যের(Samik Bhattacharya) কড়া বার্তা ছিল বিজেপির মধ্যে আদি এবং নব্য দ্বন্দ্ব রাখা চলবে না। সকলকেই একসাথে কাজ করতে হবে। তার বক্তব্যের পরের দিনই পূর্ব মেদিনীপুরের কাকটিয়াতে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী উপলক্ষে একটি স্মরণ সভায় উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ।স্মরণ সভার আয়োজক ছিলেন জেলা বিজেপির প্রাক্তন সাধারণ সম্পাদক নারায়ন মাইতি,বিজেপির পঞ্চায়েত সদস্য তাপস বারি,তন্ময় সাঁতরা প্রমুখ।

অনুষ্ঠানে দেখা যায়নি বিজেপির বর্তমান জেলা নেতৃত্বের কাউকেই।অনুষ্ঠানের আহ্বায়ক যারা বিজেপির আদি গোষ্ঠী তাদের পক্ষ থেকে নারায়ন মাইতি বলেন, তারা রাজনীতিতে থাকলেও তাদের সক্রিয় ভাবে রাখা হয়নি।এই বিষয়েই দিলীপ ঘোষকে কটাক্ষ বিজেপির নব্য নেতৃত্বর।বিজেপি নেতা সুকান্ত চৌধুরী বলেন, দিলীপ ঘোষ ট্র্যাকের বাইরে চলছেন।উনি সংঘের সদস্য হয়ে সংগঠন মানছেন না।কিছু স্বার্থপর মানুষ ওনাকে ভুল পথে নিয়ে যাচ্ছে।স্মরণ সভায় বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএমকে কড়া ভাষায় আক্রমণ করেন প্রাক্তন রাজ্য সভাপতি।দিলীপ বলেন “কমিউনিস্ট পার্টি ৩৪ বছরে মানুষকে ভিখারী করে দিয়েছে ,তাদের আবার পাকিস্থানের জন্যে কষ্ট হচ্ছে , এ হারামজাদাগুলো এত শয়তান”.সিপিআইএম জেলা কমিটির সদস্য পরিতোষ পটনায়েক বলেন দিলীপ ঘোষের এই কুকথা রাজনীতিকে কলুষিত করছে।

উনি কোনদিকে যাবেন নিজেই ঠিক করতে পারছেন না।সভামঞ্চে থেকে সিপিআইএমকে কড়া আক্রমণ এবং মোদি স্তুতি করলেও তৃণমূলকে আক্রমণ করতে দেখা যায়নি দিলীপকে। যদিও এই নিয়ে কটাক্ষ করেছে জেলা তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের তমলুক সংগঠনিক জেলা সভাপতি বলেন ‘দিলীপ ঘোষকে ‘ব্রাত্য ‘ করেছে শুভেন্দু অধিকারী। ভারতীয় জনতা পার্টিকে কুক্ষিগত করে যারা আদি কর্মী তাদেরকে বসিয়ে দিচ্ছে।বিজেপির দুই গোষ্ঠীর প্রকাশ্যে তরজা নিয়ে তমলুকে তুঙ্গে রাজনৈতিক চাপানউতোর।

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

১৫ বছর ধরে অনুপ্রবেশকারীদের জামাই আদর করেছে তৃণমূল: মুখ্যমন্ত্রী

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি