দক্ষিণবঙ্গে রবিবার ৭ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি, সোমবারও থাকছে সতর্কতা

Share:

নিজস্ব প্রতিনিধি: মৌসুমী অক্ষরেখা পুরুলিয়া কলকাতার ওপর দিয়ে বিস্তৃত। কলকাতা হয়ে দক্ষিণ-পূর্ব দিক দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। ঘূর্ণাবর্ত উত্তর গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায়। আলিপুর আবহাওয়া দফতরের)Alipur Weather Office) আবহাওয়াবিদ অন্বেষা ভট্টাচার্য শনিবার এই খবর জানান । তিনি বলেন,এর প্রভাবে আগামী ২৪ ঘন্টায় একটি নিম্নচাপ এলাকা তৈরি হতে পারে।পূর্ব পশ্চিম অক্ষরেখা এই ঘূর্ণাবর্ত পর্যন্ত বিস্তৃত। উত্তর-পূর্ব আরব সাগর থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ঘূর্ণাবর্ত পর্যন্ত এই অক্ষরেখা। এর প্রভাবে আগামী সোমবার পর্যন্ত ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলবে বৃহস্পতিবার পর্যন্ত।

শনি ও রবিবার অতি ভারী বৃষ্টির সতর্কতা। দক্ষিণবঙ্গের(South Bengal) চার জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা। বাঁকুড়া ,পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর ,ঝাড়গ্রামে শনি ও রবিবার অতি ভারী বৃষ্টির সতর্কতা। শনি ও রবিবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের সাত জেলাতে। এর মধ্যে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া ,হুগলী ও বাঁকুড়া জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।সোমবার পুরুলিয়া ও ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টির সতর্কতা।

দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। মঙ্গলবার থেকে ভারী বৃষ্টির সতর্কতা নেই ।তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি চলতে পারে। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে । উপরের দিকের পাঁচ জেলা দার্জিলিং ,কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি।

শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে।রবিবার ও সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে কম। মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে।বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলাতে।বৃহস্পতিবারেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে।
শুক্রবার অবশ্য ভারী বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গে(North Bengal)।

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

পড়ুয়ার আঁকা সরস্বতীর ছবি ছিঁড়ে বিতর্কে শিক্ষক, সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ

আফগানিস্তানে স্কুলের মধ্যেই বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন লোকাল ট্রেনের কামরাতেই, ভাইরাল ভিডিও

পালাবদলের ফুলেরাতে হাজির কেভিন পিটারসন! ঘুরে দেখলেন গ্রাম

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?