বদলের বাংলাদেশে দেড় বছরের শিশুর গলায় ছুরি ধরে মাকে গণধর্ষণ

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দেড় বছরের শিশুর গলায় ছুরি ধরে মাকে গণধর্ষণ। শিউড়ে ওঠার মতো ঘটনাটি ঘটেছে বাংলাদেশে। মহম্মদ ইউনূস আসার পরেই নাকি পরিবর্তনের জোয়ার এসেছে বাংলাদেশে। বদলের সেই চিত্র দেখে কার্যত চমকে উঠছে মানুষ।

গণধর্ষণের ঘটনাটি ঘটেছে পঞ্চগড়ের সদর উপজেলায়। গত ৪ জুলাই শুক্রবার  তিনমাইল সুরিভিটা এলাকারা একটি চা বাগানের কাছে এই নক্কারজনক ঘটনাটি  ঘটে গিয়েছে। এই ঘটনা এতটাই নারকীয় যে ভাষায় প্রকাশ করা যায় না। দেড় বছরের শিশুর গলায় ছুরি ধরে রেখে তার মাকে কয়েকজন মিলে গণধর্ষণ করেছে।

শনিবার দুপুরে নির্যাতিতা পঞ্চগড় সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে গণধর্ষণে দায়ী চারজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতপরিচয় আরও দু’জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। অভিযোগ পেয়ে তদন্তে নেমে এখনও পর্যন্ত চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হল-জনি ইসলাম (২৭), বিপ্লব হোসেন (২৫), মকছেদুল ইসলাম (৩৩) এবং সাদেকুল ইসলাম (২৮)।

বাংলাদেশ পুলিশ সূত্রে জানা গিয়েছে, গণধর্ষিতা ওই নারী বোদা উপজেলার ময়দানদিঘি ইউনিয়নের জুটমিল এলাকায় এক ভাড়া বাড়িতে থাকেন। শুক্রবার রাতে দেড় বছরের ছেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ইজিবাইকে করে বাপেরবাড়ি যাচ্ছিলেন তিনি। যাওয়ার মধ্যে আচমকা একজন ইজিবাইক চালকের নাম ধরে ডাকে। চালক বাইক থামায়। এরপরই ঘটে আসল ঘটনা। ওই ইজি বাইক চালক সহ ছ’জন মহিলাকে নিয়ে পার্শ্ববর্তী চা বাগানের দিকে নিয়ে যায়। তারপর ছেলের গলায় ছুরি ধরে এক এক করে ওই মহিলাকে ধর্ষণ করে।

একের পর একজনের ধর্ষণে মহিলা একসময় অজ্ঞান হয়ে যান। তখন ধর্ষকরা তাঁকে চা বাগান থেকে সরিয়ে রাস্তার ধারে ফেলে রেখে চম্পট দেয়। রাত ১টার দিকে খবর পেয়ে আসে পঞ্চগড় সদর থানার পুলিশ। তারাই মা-ছেলেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

নির্যাতিতার কথায়, ‘ছেলের গলায় ছুরি ধরে আমাকে বাধ্য করা হয়। চিৎকার করতে চাইলে খুনের হুমকি দেয় ওরা। চারজনকে আমি চিনেছি, দুজন অপরিচিত। এখন আশপাশের মানুষ আমাকে সবকিছু মিটিয়ে নেওয়ার জন্য চাপ প্রয়োগ করছে। কিন্তু আমি দোষীদের দৃষ্টান্তমূলক বিচার চাই।’

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

আখ দিয়ে কেন তুলসির বিয়ের মণ্ডপ তৈরি হয়? জানুন…

সাড়ে ৮ মাস অন্তঃসত্ত্বা অবস্থায় ম্যারাথন দৌড়ে নজির গড়লেন মার্কিন মহিলা

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

মাঝ আকাশে বিমানের ভিতরে সহযাত্রীদের আবদারে একের পর এক গান গাইলেন সোনু নিগম

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

বিরল জিনগত ত্রুটির চিকিৎসায় চাবিকাঠি হতে পারে ভিটামিন বি ১২

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের