ঘুমে চ্যাম্পিয়ন পুনের UPSC পরীক্ষার্থী, জিতে নিলেন ৯ লক্ষ টাকার পুরস্কার

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: ঘুমিয়েও যে চ্যাম্পিয়ন হওয়া যায়, তা জানতেন? অনেকেই জানেন না। বলা ভাল, বেশিরভাগ মানুষই জানেন না। পূজা মাধব ওয়াভাল কিন্তু জানতেন, সেই জন্যই সেরার সেরা এখন তিনি। পুনের ইউপিএসসি পরীক্ষার্থী পূজা মাধব ওয়াভাল বেঙ্গালুরুতে ৬০ দিনের ঘুমের ইন্টার্নশিপে শীর্ষস্থান দখল করে ভারতের ‘স্লিপ চ্যাম্পিয়ন অফ দ্য ইয়ার’ খেতাব জিতে নিয়েছেন। তিনি প্রতি রাতে নয় ঘন্টা করে ঘুমিয়ে ৯.১ লক্ষ টাকা নগদ পুরস্কার পেয়েছেন। পূজা সারা দেশের ১ লক্ষেরও বেশি প্রার্থীর মধ্যে থেকে শর্ট লিস্টেড হওয়া ১৪ জনকে পেছনে ফেলেছেন।

এই ইন্টার্নশিপটি চতুর্থ বছরে পদার্পণ করল। ভারতে ঘুমের অভাবের সমস্যা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিচালিত একটি প্রচারণার অংশ এই স্লিপ ইন্টার্নশিপ। ওয়েকফিট গত চার বছর ধরে এই প্রোগ্রামটির আয়োজন করে আসছে। এটি অংশগ্রহণকারীদের কাছে ‘স্লিপ ইন্টার্ন’ নামেও পরিচিত। ৬০ দিন ধরে ধারাবাহিক এবং ভাল মানসম্পন্ন ঘুমের ক্ষমতা পরীক্ষা করে তবেই খুঁজে নেওয়া হয় চ্যাম্পিয়ন।

এই ইন্টার্নশিপে অংশগ্রহণকারীদের বাড়িতে ঘুমের ধরন ট্র্যাক করার জন্য ওয়েকফিট গদি এবং কন্ট্যাক্টলেস স্লিপ মনিটরিং ডিভাইস দেওয়া হয়েছিল। ট্র্যাকিং ছাড়াও এতে অংশগ্রহণকারীরা ইন্টারেক্টিভ ওয়ার্কশপ এবং ঘুম সংক্রান্ত বিভিন্ন স্লিপ চ্যালেঞ্জেও অংশগ্রহণ করেছিলেন যা তাঁদের স্বাস্থ্যকর, বিশ্রামের অভ্যাসে লিপ্ত হতে উৎসাহিত করেছিল। এই প্রতিযোগিতার মধ্যে কিছুটা মজা আনতে ইন্টার্নরা অ্যালার্ম ঘড়ির ট্রেজার হান্ট, চোখ বেঁধে বিছানা পাতা এবং নিজেদের ঘুমের শৃঙ্খলা ও ধারাবাহিকতা পরীক্ষা করার জন্য ‘স্লিপ-অফ’ সহ বিভিন্ন কার্যকলাপে অংশগ্রহণ করেছিল।

ইন্দোনেশিয়ায় মিষ্টির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ