জেল থেকে প্যারোলে বেরিয়ে পলাতক সিরিয়াল কিলার, থরহরিকম্প শুরু দিল্লিতে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: ভয়ঙ্কর ঘটনা দিল্লিতে। তিহার জেল থেকে তিন দিনের জন্য প্যারোলে বেরিয়েই পালাল সিরিয়াল কিলার। তার নাম সোহরাব। প্যারোলের মেয়াদ শেষ হওয়ার পরও সে জেলে ফিরে আসেনি। লখনউতে স্ত্রীর সঙ্গে দেখা করার পর পুনরায় জেলে ফিরে যাওয়ার কথা ছিল সোহরাবের। কিন্তু জেলের খাবার বোধহয় আর মুখে রুচছে না সোহরাবের। তাই তিহারে মোটেই ফিরে যায়নি সে। বর্তমানে, জেল প্রশাসন লখনউ পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে। শুরু হয়েছে সোহরাবের খোঁজ। সিরিয়াল কিলারের খোঁজে তদন্ত চালাচ্ছে উত্তর প্রদেশ এসটিএফ।

২০০৫ সালে রমজানের মাস চলাকালীন এক রাতে লখনউয়ের হুসেনগঞ্জ এলাকায় শাহজাদ নামে এক ব্যক্তি খুন হয়। এই শাহজাদ ছিলেন সেলিম, সোহরাব এবং রুস্তমের ছোট ভাই। ভাইয়ের হত্যার প্রতিশোধ নিতে, এক বছর পর ঈদের দিন সেলিম, সোহরাব এবং রুস্তম মিলে হোসেনগঞ্জ, ডালিগঞ্জ এবং মাদিয়ানভে খুঁজে খুঁজে শাহজাদ হত্যাকারীদের খুন করে।

শুধু তাই নয়, এই ঘটনা ঘটানোর আগে সোহরাব তৎকালীন এসএসপি লখনউকে ফোনে হুমকিও দিয়ে সোহরাব বলেছিল যে শাহজাদের খুনীরা খুব তাড়াতাড়ি পৃথিবী থেকে বিদায় নিতে চলেছে। পারলে সেলিম, সোহরাব্বম, রুস্তমকে থামিয়ে দেখাক পুলিশ প্রশাসন। বিএসপি সরকারের স্বাস্থ্য বিভাগের কর্মচারী সাইফি হত্যা মামলাও সেলিম এবং সোহরাব দ্বারা পরিচালিত হয়েছিল।

সমাজবাদী পার্টির আমলে বিজেপি কাউন্সিলর পাপ্পু পান্ডেকে আমিনাবাদে প্রকাশ্য দিবালোকে খুন করে বন্দুকধারী সুনীল শর্মা। এছাড়াও সম্ভালের প্রাক্তন সাংসদ শফিক উর রহমান বর্কের নাতি ফয়েজকে লখনউয়ের সাদাতগঞ্জের কারাগারের ভেতর থেকে হত্যা করা হয়েছিল। কারণ সোহরাবের প্রাক্তন স্ত্রীর সঙ্গে তার অবৈধ সম্পর্ক গড়ে উঠেছিল।

ইন্দোনেশিয়ায় মিষ্টির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ