ভয়াবহ বিশ্বাসঘাতকতা! পরিবারকে মারাত্মক দুর্ঘটনার মুখে ঠেলে দিল গুগল ম্যাপ

Share:

নিজস্ব প্রতিনিধি, সিমলা: ডিজিটাল যুগে প্রযুক্তিগত অগ্রগতি নিঃসন্দেহে জীবনকে অনেক বেশি সহজ করে তুলেছে। কিন্তু ডিজিটাল সরঞ্জামের উপর অতিরিক্ত নির্ভরতা কখনও কখনও বিপজ্জনক পরিস্থিতির দিকেও নিয়ে চলেছে। হিমাচল প্রদেশের সোলাং জেলায় এমনই একটি ঘটনা ঘটে গিয়েছে। গুগল ম্যাপের দৌলতে, বলা ভাল ‘বিশ্বাসঘাতকতায়’ একটি পরিবার প্রায় প্রাণ হারাতে বসেছিল।

নালাগড়ের বাসিন্দা এক পরিবার নিজেদের গাড়ি নিয়ে মেয়ের পরীক্ষার জন্য উনা যাচ্ছিল। ভরতগড় এবং কিরাতপুর হয়ে জ্যাম এড়ানোর জন্য তাঁরা জাতীয় সড়কের পরিবর্তে শর্টকাট নেন। কোন দিক দিয়ে শর্ট কাট রয়েছে তা দেখার জন্য গুগল ম্যাপ চালান। তারপর ম্যাপে দেখানো পথে এগোতে থাকেন। তাতেই ঘটে বিপত্তি।

 

গুগল ম্যাপের দেওয়া পথ অনুযায়ী পরিবারটি দাভাউতা সেতুর দিকের পথ বেছে নেয়। এদিকে এই রাস্তাটি ছিল সরু, গাড়ি সেখান দিয়ে যায় না। তার থেকেও বড় সমস্যা ছিল দাভাউতা সেতু নিজে। গাড়িতে থাকা ব্যক্তিরা জানতেন না বছর দুয়েক আগে বন্যার সেতুটি ভেসে গিয়েছিল। তখন থেকে সেটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে রয়েছে।

এদিকে গাড়িটি দ্রুত গতিতে চলছিল। ফলে আচমকা নদীতে পড়ে যায় গাড়িটি। কয়েক কিলোমিটার পর্যন্ত ভেসেও যায়। সৌভাগ্যবশত, স্থানীয় গ্রামবাসীদের দ্রুত হস্তক্ষেপের ফলে চারজন যাত্রীকে সময়মতো উদ্ধার করা সম্ভব হয়। নাহলে ঘটে যেতে পারত ভয়াবহ দুর্ঘটনা।

গাড়ির সদস্যরা জানিয়েছেন, তাঁরা প্রথমে প্রচলিত ভরতগড়-কিরাতপুর রুট ধরে উনা যাওয়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু গুগল ম্যাপের উপর নির্ভর করে দাভাউতা সেতুর দিকে গাড়ি ঘুরিয়ে নেওয়া হয়। কিন্তু সেখানে যাওয়ার কোনও পথই আর ছিল না। অভিযোগ, সেতুটি যে নেই, সে সংক্রান্ত কোনও লেখা, চিহ্ন বা ব্যারিকেডও ছিল না যে দেখে বোঝা সম্ভব হবে।

এই ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্রোধের সৃষ্টি হয়েছে। দাভোটা পঞ্চায়েত প্রধান ক্ষোভের সঙ্গে বলেন, গুগল ম্যাপে ধসে যাওয়া সেতুটিকে একটি চলাচলের কার্যকর পথ হিসেবে দেখানো হচ্ছে। যারা জানেন না তাঁরা এই বিপজ্জনক পথটি বেছে নিচ্ছেন অজান্তেই। জীবনের ঝুঁকি নিয়ে চলে আসছেন এখানে। অবিলম্বে এই বিষয়ে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে তিনি প্রশাসনের কাছে দুর্ঘটনা রোধে সুস্পষ্ট সতর্কতা চিহ্ন, ব্যারিকেড এবং কঠোর নির্দেশিকা স্থাপনের দাবি জানিয়েছেন।

ইন্দোনেশিয়ায় মিষ্টির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ