ব্যান্ড পার্টি ,ঢাক – ঢোল বাজিয়ে শ্মশান যাত্রা ১০০ বছরের ঠাকুমার

Share:

নিজস্ব প্রতিনিধি,নবগ্রাম: ঠাকুমার পূর্ণ হয়েছে ১০০ বছর। তাই ব্যান্ড পার্টি ,ঢাক- ঢোল বাজিয়ে নাতিরা শ্মশানে নিয়ে যাচ্ছে মৃতদেহ। একদম আনন্দর সাথে চিরতরে বিদায় যাচ্ছেন নাতিরা।এক অবাক করা দৃশ্য দেখা গেল নবগ্রামের বড়ো বাথান গ্রামে(Barobathan Village) রবিবার দুপুরে।ওই ঠাকুমার নাম কমলা রানী ঘোষ।তার ৯টিনাতি,বয়স হয়েছে একশোরও বেশি।তাই ঠাকুমা সেঞ্চুরি করেছে দেখেই নাতিদের এমন উদ্যোগ।শেষযাত্রা নয়, যেন শতবর্ষী জীবনের উৎসব। নবগ্রামের বড়ো বাথানে ঠাকুমাকে বিদায় বেলায় ব্যান্ড পার্টি ঢাক ঢোল নাচ-গানে মেতে উঠলেন নাতিরা।শ্মশানে যাওয়ার পথ এভাবে কখনো দেখা যায়?

কাঁধে দেহ নয় সেইসঙ্গে বাজছে ঢাক – ঢোল।ছড়ানো ফুলের গন্ধে ভরে ওঠে পথঘাট।এ যেন শোক নয়, শ্রদ্ধা নয়—এ এক অনন্য জীবনযাত্রার উদ্‌যাপন।নবগ্রামের বড়ো বাথান গ্রামের প্রবীণতম মানুষ কমলা রানী ঘোষ(Kamala Rani Ghosh) প্রয়াত হলেন। বয়স ছুঁয়েছে একশো। তাঁর ৯ জন নাতি, নাতনি, প্রজন্মের পর প্রজন্ম তাঁকে দেখে বড় হয়েছে। ঠাকুমার মুখে গল্প, সংসারে শান্তি, আর হাসিমুখ—গ্রামের সকলেই জানত, এই মানুষটা ছিলেন এক চলন্ত ইতিহাস।তাই তাঁর মৃত্যুতে নাতিরা ভাবলেন—শুধু কান্নায় নয়, ঠাকুমার শতবর্ষী জীবনের সম্মানে বিদায় হবে আনন্দে।সেইমতো, বাজনা, ফুলে ভরা গাড়ি আর গ্রামের মানুষের উল্লাসে ঠাকুমাকে নিয়ে যাওয়া হল শেষ যাত্রায়।

স্থানীয় বাসিন্দারা বলছেন, “কমলা রানী ঘোষ এমন একজন মানুষ ছিলেন, যিনি শুধু পরিবারের নয়, গোটা গ্রামের ঠাকুমা ছিলেন। তাঁর হাসি, আশীর্বাদ, স্নেহে বড় হয়েছি আমরা। শতবর্ষ পেরিয়ে শান্তিতে চলে যাওয়াই তাঁর প্রাপ্তি।”এই বিরল দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন অনেকে। ইতিমধ্যেই সেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। সবাই বলছেন, “এই মৃত্যু নয়, এ এক জীবনকে উদ্‌যাপন করার উৎসব।”রবিবার নবগ্রামের বড়ো বাথান গ্রামে শুধু একজন প্রবীণাকে নয়, একটি শতবর্ষী অধ্যায়কে সম্মান জানানো হল—নতুনভাবে, ভালোবাসায় ভরা শেষ বিদায়ের মধ্য দিয়ে।

পড়ুয়ার আঁকা সরস্বতীর ছবি ছিঁড়ে বিতর্কে শিক্ষক, সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ

আফগানিস্তানে স্কুলের মধ্যেই বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন লোকাল ট্রেনের কামরাতেই, ভাইরাল ভিডিও

পালাবদলের ফুলেরাতে হাজির কেভিন পিটারসন! ঘুরে দেখলেন গ্রাম

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

নিরামিষের দিন বানিয়ে ফেলুন লাউয়ের খোসা বাটা দিয়ে বড়ি ভর্তা, রইল রেসিপি

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?